পাহাড়ে সম্প্রীতির শেষ আশ্রয়ও কি সাম্প্রদায়িকতার দখলে ?যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ : পাহাড়ে শান্তির স্বপ্ন, অথচ সম্প্রীতির মাঠেই বিভাজনের অভিযোগ!

আলমগীর মানিক, (রাঙামাটি)  :  পাহাড় মানেই বৈচিত্র্য। পাহাড় মানেই নৈসর্গিক সৌন্দর্য, বহুজাতিক সংস্কৃতি, ভিন্ন ভাষা, ভিন্ন জীবনধারা এবং সম্প্রীতির এক অপার সম্ভাবনা। বাংলাদেশের মানচিত্রের প্রায় এক-দশমাংশজুড়ে বিস্তৃত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা; রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। প্রকৃতি, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদের কারণে এই অঞ্চল শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যায়েও বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু পাহাড়ের এই সৌন্দর্যের […]

বিস্তারিত

রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক

আবু কাওসার মাখন, (রাজশাহী)  :  রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বাস্তবায়িত দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন সহায়তা প্রকল্পের আওতায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর নির্বাচিত উপকারভোগীদের মধ্যে স্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের ৮ম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করেন […]

বিস্তারিত

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি  :  সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের অনিয়ম ধরিয়ে দেওয়ায় সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে এককোটি টাকা চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে সংবাদ করেছে জেলা বিএনপি। সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় পানসী রেস্টুরেন্টের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিস্ক্র মিডিয়ার […]

বিস্তারিত

খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই মরদেহ উদ্ধার

মো: আল-মাহফুজ শাওন, (খুলনা)  :  খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকায় একটি কলাবাগানের পাশের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন—রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার বাসিন্দা রেজাউল করিম। পুলিশ […]

বিস্তারিত

সীতাকুণ্ডে ৮ লাখ টাকা চাঁদা দাবী ও রাতের আঁধারে ১৯টি মূল্যবান গাছ কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

চট্টগ্রাম প্রতিনিধি  :  সীতাকুণ্ডে ৮ লাখ টাকা চাঁদা দাবী ও রাতের আঁধারে ১৯টি মূল্যবান গাছ কর্তনের প্রতিবাদে ভূক্তভূগি এক ব্যবসায়ী স্হানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। আজ সোমবার দুপুর ১ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের কনফারেন্স রুমে ভাটিয়ারী ইউনিয়নের ব্যবসায়ী নুরুল আবছারের কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবী, তাকে মারধর ও রাতের আঁধারে তার বাগান বাড়ীর […]

বিস্তারিত

যাদুকাটা নদীর বালুমহাল বন্ধে করা রিট পিটিশন মামলা প্রত্যাখান করেছেন হাইকোর্ট

মোঃ হৃদয় খান জয়, (সুনামগঞ্জ)  :  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বালুমহাল বন্ধের দাবিতে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের সন্তান জুবায়ের ইকবাল নোমান। আজ ২  নভেম্বর  মহামান্য হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চে রিট পিটিশনটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত কোনো আদেশ না দিয়ে আবেদনটি প্রত্যাখান করেছেন বলে সংশ্লিষ্ট […]

বিস্তারিত

নাসিরনগরে শুঁটকি শিল্পের, সম্ভাবনা থাকলেও অবহেলায় জেলেরা

ব্রাহ্মণবাড়িয়াা প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ৩০ কিঃমিঃ উত্তরে হাওড়বেষ্টিত এক জনপদের নাম নাসিরনগর।সেখানে রয়েছে অসংখ্য খাল বিল পুকুর ডোবা বড় বড় নদনদী সহ অসংখ্য জলাশয়।বর্ষার পানি কমতে শুরু করলেই নাসিরনগরের জেলে পাড়ায় শুরু হয় কর্মব্যস্ততা। জলাশয় থেকে পুঁটি মাছ সংগ্রহ, বাছাই,পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে শুঁটকি তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ে জেলেপাড়ার […]

বিস্তারিত

গোপালগঞ্জে মুকসুদপুর  বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১জন পাশের হার শূন্য

গোপালগঞ্জ প্রতিনিধি  : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ১৪ জন শিক্ষক কর্মরত আছেন। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছেন মাত্র একজন শিক্ষার্থী। তবে তিনিও পাস করতে পারেন নাই। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। গত শনিবার (১ নভেম্বর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এ চিত্র দেখা গেছে। […]

বিস্তারিত

বীরগঞ্জে জমির সীমানা বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত মেম্বারসহ হাসপাতালে ভর্তি ৭ জন

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১নং মরিচা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের মোট সাতজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টার […]

বিস্তারিত

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২

এ.কে পলাশ, (কুমিল্লা)  :  কুমিল্লার দাউদকান্দিতে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আটককৃত আসামীরা হলেন কুমিল্লার […]

বিস্তারিত