সেবা নয়, ঘুষই শেষ কথা: এল এ শাখার লোকমান চৌধুরীর দুর্নীতির স্বর্গরাজ্য

মোহাম্মদ জামশেদুল ইসলাম  :  চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক ছাড়সহ বিভিন্ন কার্যক্রমে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন এলএ শাখার জারীকারক লোকমান চৌধুরী। স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব পালনের সুযোগকে কাজে লাগিয়ে তিনি ভূমির মালিকদের কাছ থেকে নির্দিষ্ট হারে অর্থ আদায়ের একটি প্রক্রিয়া গড়ে তুলেছেন। অভিযোগ রয়েছে, লোকমান চৌধুরী […]

বিস্তারিত

বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের গুণধর শিক্ষকের কান্ড  :  কলেজ শিক্ষক ক্বারী রফিকের বিরুদ্ধে ছাত্রীকে আটকে যৌন হয়রানির অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক  :  সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কক্ষে তালাবদ্ধ করে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক রফিকুল ইসলাম ওরফে ক্বারী রফিকের বিরুদ্ধে। রফিক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের রসলপুইরা বাড়ির মৃত ক্বারী রমিজ উদ্দিনের ছেলে। তিনি উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক। স্ত্রী,এক ছেলে,দুই মেয়ের জনক। […]

বিস্তারিত

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ঝুঁকিপূর্ণ

নইন আবু নাঈম তালুকদার , (শরণখোলা)  :  ভবনটির সারা শরীরে ফাঁটল। খসে খসে পড়ছে পলেস্তারা। ছাদ চুঁইয়ে পড়ছে পানি। ধসে পড়ার আশঙ্কায় ভবনটি পরিত্যক্ত ঘোষনা করা হয় এক বছর আগে। কিন্তু বিকল্প উপায় না থাকায় সেই ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসাসহ যাবতীয় কাজ। বাগেরহাটের শরণখোলা উপজেলার ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সেটির শুধু যে ভবনেই সমস্যা তা […]

বিস্তারিত

খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা

মো: আল-মাহফুজ শাওন, (খুলনা)  :  খুলনার রূপসা উপজেলার আইযগাতী ইউনিয়নে ছেলে জয় ঢালীকে জবাই করে হত্যার ঘটনার পর এবার তার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আইচঘাতী ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আফতাব ঢালীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। […]

বিস্তারিত

শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে গণপিটুনি, গুরুতর আহত

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলশিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগে কবির শেখ (৩৫) নামে এক যুবককে বেধড়ক মারধর করেছে উত্তেজিত স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। ​রোববার […]

বিস্তারিত

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে স্বপ্ন বুনছেন গৌরীপুরের নারীরা

ময়মনসিংহ প্রতিনিধি  : নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সংকটে পাশে দাঁড়ানোর স্বপ্ন মরিয়ম আক্তার রিয়ার। গৌরীপুরের স্থানীয় একটি মাদরাসায় আলিম পড়ছেন তিনি। বাবা কৃষক, মা গৃহিণী। কৃষিকাজের সীমিত আয়ে সংসারের ব্যয় মেটানো যেখানে কঠিন, সেখানে পড়াশোনার পাশাপাশি আয় করে পরিবারকে সহযোগিতা করার ইচ্ছা থেকেই সেলাই শেখার উদ্যোগ নেন রিয়া। তিন মাসের প্রশিক্ষণ শেষে […]

বিস্তারিত

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলির মুখে পিছু হটে দস্যুরা

শরণখোলা প্রতিনিধি :  পূর্ব সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল বনদস্যু। তবে বনরক্ষীদের প্রতিরোধের মুখে দস্যুরা পালিয়ে যায় বলে জানিয়েছে বন বিভাগ। ঘটনাটি শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে শরণখোলা রেঞ্জের কটকা পর্যটন কেন্দ্রের নদীতে। কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার তানভির হাসান ইমরান রাত সাড়ে ৯টায় মোবাইল ফোনে জানিয়েছেন, অজ্ঞাত পরিচয়ের বনদস্যু গ্রুপ […]

বিস্তারিত

নরসিংদী নদী দূষণরোধে সবাইকে কাজ করতে হবে: খোকন

সাইফুল ইসলাম রুদ্র, ( নরসিংদী)  :  নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, নদী দূষণরোধে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক এখনো শিল্পকারখানার বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি প্লান্ট স্থাপন করেননি। তাদের দ্রুত ইটিপি প্লান্টের আওতায় আনা হবে। নদী দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার […]

বিস্তারিত

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫ চলতি মৌসুমে বিভাগে মৃতের সংখ্যা ৮, হাসপাতালে চিকিৎসাধীন ২২৬ জন

আরমান হোসেন রাজু (রংপুর) : রংপুর বিভাগে ডেঙ্গু জ্বরের সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমি বেগম (৩৫) নামে এক নারী মারা গেছেন। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান […]

বিস্তারিত

তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

রংপুর প্রতিনিধি  :  দর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নানা ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে ঝিমিয়ে পড়া খেলার মাঠগুলোয় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। শনিবার (৩রা অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিলো, খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে […]

বিস্তারিত