কালিয়াকৈরের চন্দ্রা নবীনের টেকে বন বিভাগের জমি দখল করে ঘর নির্মাণ, মাসে প্রায় ৫০ হাজার টাকা ভাড়া আদায়ের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা নবীনের টেক এলাকায় বন বিভাগের জমি জবরদখলের অভিযোগের পাশাপাশি এবার উঠেছে আরও গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, দখলকৃত বন বিভাগের জমিতে ঘর নির্মাণ করে সেগুলো বাসা ভাড়া দিয়ে প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা অবৈধভাবে আদায় করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, সামসুদ্দোহা নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি প্রভাবশালী […]

বিস্তারিত

খুলনার পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :  খুলনার পাইকগাছায় প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের প্রদানকৃত শীতবস্ত্র অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে পাইকগাছা প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আব্দুল আজিজ সরদার, […]

বিস্তারিত

স্বাধীন রাষ্ট্রের নাগরিক অধিকার ও শ্রমিক মর্যাদা নিশ্চিতের দাবি শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসানের

গাজীপুর প্রতিনিধি  :  শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মী মোঃ জাহিদ হাসান বলেছেন, “আমরা আজাদী স্বাধীন রাষ্ট্রের নাগরিক। এই রাষ্ট্র আমাদের ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত। স্বাধীনতা মানে শুধু ভূখণ্ড নয়, স্বাধীনতা মানে নাগরিক অধিকার, ন্যায়বিচার এবং মানবিক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা।” তিনি বলেন, স্বাধীন রাষ্ট্রে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শ্রমিক, […]

বিস্তারিত

ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

মকবুল হোসেন, (ময়মনসিংহ)  :  ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর,জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিয়ারগাঁও নামক এলাকায় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির এর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ( সংশৈাধিত ২০১৯) এর আলোকে আজ ১৯ জানুয়ারি সোমবার মোবাইল কোর্ট পরিচালনা […]

বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মকবুল হোসেন,  (ময়মনসিংহ)  :  ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলাথানাধীন টাংগাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বামুনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে আজ বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ ১০ (গফরগাঁও-পাগলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে উপস্থিত সকলের কাছে মরহুমার রূহের মাগফেরাত কামনায় দোয়া […]

বিস্তারিত

ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মকবুল হোসেন,, (ময়মনসিংহ) :  বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহ বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা – কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে ৯ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়। আজ ১৭ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ […]

বিস্তারিত

টঙ্গীতে যৌথবাহিনীর ঝটিকা অভিযান : ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী সুরভী গ্রেফতার

মোঃ অলি উদ্দিন মিলন (গাজীপুর)  :  গাজীপুরের টঙ্গীতে মধ্যরাতে এক রুদ্ধশ্বাস অভিযানে তাহরিমা জান্নাত সুরভী (২১) নামে ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে আসা এই তরুণীকে তার নিজ বাসা থেকে আটক করা হয়। অভিযানের নেপথ্যে :  ​বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২  টায়,  টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া […]

বিস্তারিত

গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণা শুরু বিএনপি মনোনীত প্রার্থীর

জাকির  হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)  : গাজীপুরের কালিয়াকৈরে দোয়া, র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান। এ লক্ষ্যে গাজীপুর-১ আসনের কোনাবাড়ি কাশিমপুর সহ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক লোক স্বতঃস্ফুর্ত ভাবে কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকায় […]

বিস্তারিত

ময়মনসিংহে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা: কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  :  ময়মনসিংহের ত্রিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ঘিরে সৃষ্টি হয়েছে চরম হযবরল পরিস্থিতি। কোথাও পরীক্ষা হচ্ছে, কোথাও আংশিক, আবার কোথাও একেবারেই অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা হবে কি হবে না—এমন অনিশ্চয়তার মধ্যে প্রতিদিনই সন্তানদের নিয়ে স্কুলে যেতে হচ্ছে অভিভাবকদের। ফলে শিক্ষার্থী–অভিভাবক উভয়ের ভোগান্তি চরমে পৌঁছেছে। নির্ধারিত রুটিন অনুযায়ী গতকাল ১ ডিসেম্বর (সোমবার) […]

বিস্তারিত

ময়মনসিংহে আন্তঃজেলা এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মকবুল হোসেন, (ময়মনসিংহ)  : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে জেলার নান্দাইল থানাধীন মুসল্লী কলেজ গেইটের সামনে রাস্তার উপর মাদকবিরোধী চেকপোস্ট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে  আন্তঃজেলা মাদক ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস,জান্নাত (২৮) কে ২৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। মাদক ব্যাবসায়ী জান্নাতুল ফেরদৌসের  স্বামীঃ […]

বিস্তারিত