কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  ময়মনসিংহের কৃতি সাংবাদিক তাসলিমা রত্না দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। নানা বাধা-বিপত্তি ও প্রতিকূলতা অতিক্রম করে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাংবাদিকতা অঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।


বিজ্ঞাপন

দিন-রাত মাঠপর্যায়ে কাজ করে তিনি একজন পরিশ্রমী, দক্ষ ও চৌকস সাংবাদিক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

তবে সম্প্রতি তাঁর এই সাফল্য ও সামাজিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) আইডি খুলে তাঁর বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং মানহানিকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন

সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা মনে করেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত সম্মান ও মর্যাদার ওপর আঘাত নয়, বরং স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে। তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন

বিভিন্ন মহল থেকে তাসলিমা রত্নার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচার, অনলাইন হয়রানি ও মানহানিকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের শনাক্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা এবং সত্য প্রকাশের পথকে সুগম রাখতে সকলকে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকুন, আমরা আপনার পাশে আছি।

👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *