গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন  :  প্রশাসনের নির্দেশ অমান্য

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর ও নিজামকান্দি গ্রামে প্রকাশ্যে চলছে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম বন্ধে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে প্রভাবশালী মহল অবাধে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। সরাসরি সরে জমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় সিরাজুল ও শহিদুল নামের দুই ব্যক্তি দীর্ঘদিন […]

বিস্তারিত

শরণখোলায় বেওয়ারিশ কুকুরের আক্রমণ বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক  :  ২ দিনে কুকুরের কামড়ে আহত ১৪ শিশু,হাসপাতালে নেই ভ্যাকসিন

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট)  :  বাগেরহাটের শরণখোলায় কুকুরের কামড়ে দুই দিনে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। আহতদের মধ্যে গুরুতর দুজনকে হাসাপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে বেওয়ারিশ কুকুরের আক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে উপজেলার গ্রামাঞ্চলে। এদিকে, হাসপাতালে প্রায় এক বছর […]

বিস্তারিত

খুলনার বটিয়াঘাটার তালবুনিয়ায় ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের আইএমটিএ (Linkage event) সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, (খুলনা) : আজ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর,  খুলনার বটিয়াঘাটা উপজেলার তালবুনিয়ায় ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর উদ্যোগে ইন্টিগ্রেটেড মাল্টি-ট্রফিক অ্যাকুয়াকালচার (আইএমটিএ) বিষয়ক একটি সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মোট ৫০ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন প্রদর্শনী কৃষক, সহযোগী কৃষক, স্থানীয় মৎস্যজীবী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি এবং ওয়ার্ল্ডফিশ এর কর্মীরা। এই কার্যক্রমের মূল […]

বিস্তারিত

 !!  গোপালগঞ্জের  কোটালীপাড়ায় ঘাঘর নদীর মোহনায় বাঁধ  !!   প্রতিমা বিসর্জন নিয়ে শঙ্কা !!  দ্রুত পদক্ষেপের আশ্বাস ইউএনওর !  

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘাঘর নদীর মোহনায় বাঁধ দেওয়ায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। হিরণ ইউনিয়নের বিভিন্ন মণ্ডপের পূজারি ও ভক্তরা জানিয়েছেন, বাঁধ অপসারণ না হলে নদীপথে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান অনিশ্চিত হয়ে পড়বে। জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ১৫ কোটি ৪৪ লাখ ১৭ […]

বিস্তারিত

পূর্ব সুন্দরবনে বিষসহ তিন জেলে ধরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :  পূর্ব সুন্দরবনে টহল অভিযানে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সদস্যরা বেতমোর নদীর সাইট খালে এ অভিযান চালায়। অভিযান পরিচালনা কালে  তাদের কাছ থেকে দুটি রিপকর্ড বিষের বোতল, প্রায় ৪০ কেজি চিংড়ি, একটি খালপাটা জাল ও নৌকা জব্দ করা […]

বিস্তারিত

গোপালগঞ্জে আমেরিকা প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা : পরিবারের পক্ষের কোন অভিযোগ নেই !  

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে পুড়ে আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ঝর্ণা বেগম (৩৫)। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা জানালার কাঁচ ভেঙে ভেতরে […]

বিস্তারিত

সুন্দরবনের বনরক্ষীদের হাতে চার বোতল বিষসহ এক জেলে আটক 

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট)  : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ভোলা নদী সংলগ্ন খালে অভিযান চালিয়ে চার বোতল বিষসহ এক জেলেকে আটক করেছে। আজ রবিবার  ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে ভোলা নদীর চর এলাকা থেকে তাকে আটক করে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের তীরবর্তী […]

বিস্তারিত

শরণখোলায় ‌সুন্দরবনের কচিখালি এলাকায় ভ্রমণ করতে এসে পর্যটকের মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি পর্যটন এলাকায় আল আকসা নামক পর্যটক বাহী লঞ্চে ভ্রমণ করতে আসা কার্মেল নওলীন (৫৭) নামের আইরিশ এক পর্যটকের আকস্মিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ রানা […]

বিস্তারিত

শরণখোলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ- আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন- ভিসি ড. এবিএম ওবায়দুল ইসলাম

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট)  : উপকূলীয় অঞ্চলের শিক্ষার গুণগত মান উন্নয়নে বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শরণখোলা আঞ্চলিক উপ-কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। আজ শনিবার ২০ সেপ্টেম্বর, সকল সাড়ে ১১ টায় রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কেন্দ্রে উদ্বোধন করেন। বাংলাদেশ উন্মুক্ত […]

বিস্তারিত

গোপালগঞ্জে এম এইচ খান মঞ্জুর গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু বলেছেন, “কোন অসাধু ব্যক্তি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা আমার নাম ভাঙিয়ে গোপালগঞ্জ-২ আসনে সালিশ বাণিজ্য কিংবা অন্য কোনো অপকর্মে জড়িত থাকে, তবে তাকে আইনের হাতে তুলে দিন অথবা আমাকে জানান।” আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ […]

বিস্তারিত