গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।  মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি যাত্রীবাহী বাস […]

বিস্তারিত

শালিখা সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের রমরমা বাণিজ্যের অভিযোগ, মাসে ‘১০ লাখ টাকার অবৈধ আয়’ নিয়ে তোলপাড় ! 

মাগুরা প্রতিনিধি  :  মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া সাব-রেজিস্ট্রি অফিসকে ঘিরে ভয়াবহ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অফিসটির সাব-রেজিস্ট্রার শহিদুল ইসলামের বিরুদ্ধে দলিল নিবন্ধনের বিভিন্ন ধাপে মোটা অঙ্কের ঘুষ আদায়ের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও সংশ্লিষ্ট কয়েকজন দলিল লেখক। অভিযোগ রয়েছে, জমির দলিল নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি ছাড়াও বিভিন্ন অজুহাতে […]

বিস্তারিত

চিলমারী নদীবন্দর প্রকল্পে ৩৩৫ কোটি টাকার মহাদুর্নীতির অভিযোগ : পিডি আবুল কালাম আজাদ মোল্লাকে ঘিরে সিন্ডিকেটের অর্থ লুটপাটের বিস্ফোরক তথ্য ফাঁস !

বিশেষ প্রতিনিধি :  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) বহুল আলোচিত চিলমারী নদীবন্দর স্থাপন প্রকল্পকে ঘিরে সামনে এসেছে ভয়াবহ দুর্নীতি, টেন্ডার কারসাজি, ভুয়া বিল, নিম্নমানের নির্মাণকাজ এবং শত কোটি টাকা লুটপাটের বিস্ফোরক অভিযোগ। প্রায় ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকার এই মেগা প্রকল্পে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক (পিডি) ও নির্বাহী […]

বিস্তারিত

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ : অবৈধ সম্পদ, দায়িত্বে গাফিলতি ও নারী নিগ্রহের অভিযোগে আলোচনায় টিএইচও ডা. আশরাফুজ্জামান লিটন

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এর দায়িত্ব প্রাপ্ত ডাক্তার টিএইচও ডা. আশরাফুজ্জামান লিটন।মাগুরা প্রতিনিধি  : মাগুরা জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. আশরাফুজ্জামান লিটনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সরকারি দায়িত্বে অবহেলা, বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত সময় ব্যয়, নারী নিগ্রহ এবং প্রশিক্ষণ কার্যক্রমে আর্থিক অনিয়মসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগগুলো স্থানীয় […]

বিস্তারিত

বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক-ইজিবাইক, শিক্ষার্থীসহ আহত ১০

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া খালের ওপর কুয়াডাঙ্গা ঘোনাপাড়া মূল সড়কের সংযোগ স্থাপনকারী বেইলি ব্রিজটি ভেঙে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।  রবিবার (১৪ জুন) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে একটি বালুবাহী ট্রাক(কুষ্টিয়া ট ১১-১৮৪৯) যাত্রীবাহী ইজিবাইক (অটো) এবং সাইকেল আরোহী শিক্ষার্থীসহ ব্রিজটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এতে নারী ও শিক্ষার্থীসহ […]

বিস্তারিত

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায় ?

নিজস্ব প্রতিনিধি  : বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বোরি) দেশের সামুদ্রিক গবেষণা, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা ও নীল অর্থনীতি বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বঙ্গোপসাগরকে ঘিরে গবেষণা, সামুদ্রিক সম্পদের সম্ভাবনা অনুসন্ধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন এবং সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত কয়েক বছরে গবেষণা ও বৈজ্ঞানিক অর্জনের চেয়ে প্রশাসনিক […]

বিস্তারিত

সুন্দরবনে পর্যটককে নির্যাতন সহ মিথ্যা মামলায় ফাঁসানো এসিএফ মাহবুব হাসানের বিরুদ্ধে চার্জশিট

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। ক্ষমতার অপব্যবহার করে এক পর্যটককে শারীরিকভাবে নির্যাতন এবং মিথ্যা অভিযোগ মামলা দায়েরের অপরাধে দীর্ঘ দুই বছর তদন্তের পর এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ১৬ মে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর […]

বিস্তারিত

সুন্দরবনে বন রক্ষীদের হাতে ৪ হরিণ শিকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কেল্লারচরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে শিকারিদের একটি ট্রলার। আটক শিকারিদের বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল টিমের বনরক্ষীরা সুন্দরবনে নিয়মিত টহলের সময় বুধবার (১০ […]

বিস্তারিত

সুন্দরবনে বনদস্যুর হাতে তিন দিন জিম্মি থাকার পর বনরক্ষী সহ ৩ জনকে ছেড়ে দেয় দস্যুরা

নইন আবু নাঈম (শরণখোলা)  :  পূর্ব সুন্দরবনে তিন দিন দস্যুদের আস্তানায় জিম্মি থাকার পর বন বিভাগের বেতার চালকসহ ৩ জনেকে ছেড়ে দিয়েছে দসুরা। গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের কালামিয়া এলাকা থেকে দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষী (বেতার চালক) ফরিদুলসহ ৩ জনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বন বিভাগ শরণখোলা থানায় […]

বিস্তারিত

সম্ভাবনার দ্বার শরণখোলা রিভারভিউ পার্ক

নইন আবু নাঈম (শরণখোলা)   :  বাগেরহাটের শরণখোলা উপজেলায় পর্যটনের নতুন সম্ভাবনা হিসেবে আলোচনায় এসেছে শরণখোলা রিভারভিউ পার্ক। বড়ইতলা বলেশ্বর নদীর মনোরম তীর ঘেঁষে গড়ে ওঠা এ পার্কটি স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও ভ্রমণপ্রেমীদের কাছে ধীরে ধীরে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর অপরূপ দৃশ্য এবং খোলামেলা পরিবেশের কারণে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ঘুরতে […]

বিস্তারিত