দিনাজপুরের বিরামপুরের ৪নং দিওড় ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

মোঃ নয়ন মিয়া (দিনাজপুর)  :  দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে মাসিক চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) বেলা ২টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক […]

বিস্তারিত

সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুন) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়। জানা যায়, মাওলানা মুফতি সাবিত হোসাইন, দাঈ ও মুবাল্লিগ, খতমে নুবওয়াত মারকাজ, জামালপুর জেলা শাখার […]

বিস্তারিত

গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ তুহিনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা  মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, অভিযুক্ত শেখ তুহিনের সম্পদের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্ত এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ​আজ বুধবার (১০ জুন) দুপুরে শহরের প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রেসক্লাব, গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত এই […]

বিস্তারিত

শরণখোলায় বাকপ্রতিবন্ধীর ঘরে উঠে পিস্তল ঠেকিয়ে লুট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নইন আবু নাঈম, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায় মহিমা নামে বাকপ্রতিবন্ধী নারীর ঘরে রাতে দেয়াল টপকে ঢুকে অস্ত্রের মুখে লুটপাট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বুধবার (১০ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের ২ংদক্ষিণ রাজাপুর ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, […]

বিস্তারিত

কৃষিতে সাফল্যের গল্প: শরণখোলায় ৪ বিঘা জমিতেই স্বাবলম্বী তরুণ চাষি

নইন আবু নাঈম, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা শাহাদাৎ তালুকদার (৪০) সীমিত ৪ বিঘা জমিকে কাজে লাগিয়ে মিশ্র কৃষির মাধ্যমে হয়েছেন স্বাবলম্বী। তিনি ওই জমিতে বেগুন, কলমি শাক, বরবটি, পাট, ঢেঁড়স, আখ, লাউ, করলা, ডাঁটা শাক, কলা, পেঁপে ও হেলেঞ্চা শাকসহ বিভিন্ন ফসল চাষ করছেন। পাশাপাশি তিনি একটি ছোট […]

বিস্তারিত

গোপালগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক এক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রিসোর্স টিম (URT)-এর সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান। ​স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অ. দা.) জনাব ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ […]

বিস্তারিত

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল বিদেশী হুইস্কি সহ গ্রেফতার ২

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ৬ বোতল বিদেশী মদ ও দুইটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে করেছে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার ( ৮ জুন) জেলা গোয়েন্দা শাখা,  কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/মোঃ হাসানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান […]

বিস্তারিত

রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন

রিয়াজুল হক সাগর, (রংপুর)  :  রংপুর সদর উপজেলায় জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ,মেধা বিকাশ ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বেগবান করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘উপজেলা পাবলিক লাইব্রেরি, রংপুর সদর’। রংপুর সদর উপজেলা পাগলাপীর কলেজ ক্যাম্পাসের পুরাতন লাইব্রেরি ভবনে নবনির্মিত এই পাবলিক লাইব্রেরিটির শুভ উদ্বোধন করা হয়। আজ সোমবার দুপুর ১২টায় লাইব্রেরি প্রাঙ্গণে রংপুর সদর উপজেলা পরিষদের […]

বিস্তারিত

বীরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ড্রেন নির্মাণের অভিযোগ, কৃষি আবাদ ও চলাচলে দুর্ভোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি  : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জনাহার লালপাড়া গ্রামে সরকারি রাস্তা কেটে ড্রেন নির্মাণ করে দখলের অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের চলাচল ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাঁচটি গ্রামের মানুষের কয়েকশ বিঘা আবাদি জমির ধান, ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের […]

বিস্তারিত

২)৪১১বোতল কথিত ফেন্সিডিলসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সুমন শাহ্ : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে। স্পর্শকাতর ঘটনা এবং অস্ত্র মামলার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। গত […]

বিস্তারিত