বীরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ড্রেন নির্মাণের অভিযোগ, কৃষি আবাদ ও চলাচলে দুর্ভোগ

Uncategorized গ্রাম বাংলার খবর জন দুর্ভোগ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি  : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জনাহার লালপাড়া গ্রামে সরকারি রাস্তা কেটে ড্রেন নির্মাণ করে দখলের অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের চলাচল ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাঁচটি গ্রামের মানুষের কয়েকশ বিঘা আবাদি জমির ধান, ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ওই কাঁচা রাস্তাটি। সম্প্রতি সরকারি উদ্যোগে রাস্তাটি মাটি ভরাট করে উঁচু করা হলেও অভিযোগ রয়েছে, স্থানীয় মৃত জামাল আলীর ছেলে আঃ রশিদ এবং তার পরিবারের সদস্য আলম মিয়া, হাসান, হোসেন ও তালেবসহ কয়েকজন রাস্তার দুটি অংশ কেটে ড্রেন স্থাপন করে তা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।

এ ঘটনার প্রতিবাদে গত শনিবার বিকেল সাড়ে ৫টায় এলাকাবাসী প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং দ্রুত রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী সুমা আক্তার উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ থানা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা নওজেশ আলী জানান, অবৈধভাবে ড্রেন নির্মাণের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। কৃষিপ্রধান এ অঞ্চলের কৃষকরাও চরম ভোগান্তিতে পড়েছেন। অর্জনাহার লালপাড়া গ্রামের আসেদ আলী, নুর আলম, জহুরুল ইসলামসহ প্রায় ৪০-৫০টি পরিবারের কৃষক ধান, পাট ও অন্যান্য ফসল পরিবহনের জন্য এ রাস্তা ব্যবহার করেন। কিন্তু ড্রেন নির্মাণের ফলে ভ্যান, ট্রাক্টর ও কৃষি যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় পরিবহন ব্যয় বেড়ে গেছে।


বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, রাস্তা ব্যবহার করতে গেলে কৃষকদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকিও দেওয়া হচ্ছে। এছাড়া বৃষ্টির পানি রাস্তায় পড়ে রাস্তার ক্ষতি হচ্ছে এবং বর্ষা মৌসুমে রাস্তাটি সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ড্রেন অপসারণের দাবি জানালে অভিযুক্তদের পক্ষ থেকে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, “অভিযোগ হাতে পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *