ঝালকাঠিতে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

রিয়াজুল ইসলাম বাচ্চু, (ঝালকাঠি)  :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী-২০২৫ বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ঝালকাঠি জেলা বিএনপি’র কার্যালয়ে সদর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব […]

বিস্তারিত

পীরগঞ্জের বৈরচুনা সীমান্তে ৬ জনকে পুশ-ইন করলো বিএসএফ

মো: রেজাউল করিম,  (ঠাকুরগাঁও) :  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার  ৫ জুলাই, বিকেলে বিজিবির সহায়তায় থানা পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে শনিবার ভোর রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা সীমান্তের ৩৩৬/৬এস পিলার এলাকা দিয়ে তাদের জোর করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে […]

বিস্তারিত

পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার প্রশাসন! 

নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা)  : কুমিল্লা নগরীর শতবর্ষ পুরাতন পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের জন্য প্রস্তুতি চলছে কিন্তু উক্ত বিষয় কুমিল্লা প্রশাসনের নিরব ভূমিকায় প্রশ্নবিদ্ধ করছে সাধারণ জনমনে নেতিবাচক প্রভাব পড়ছে  প্রশাসনের ভূমিকায়। কুমিল্লা নগরীর সংরাইশ ১৬নং ওয়ার্ড এর সাহেব বাড়ির পাশে হলিচাইল্ড স্কুলের সামনে রাস্তার পাশের শতবর্ষ পুরাতন একটি পুকুর বেচাকেনা করে পুকুরটি ভরাট এর […]

বিস্তারিত

শরণখোয় বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে  বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রদান করায় আনোয়ার হোসেন পঞ্চায়েত এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী আঞ্জুমান আরা আলো সম্পাদক প্রার্থী  বেলাল হোসেন মিলন ও সাংগঠনিক পদপ্রার্থী  শামীম আহমেদ বাদলের বিরুদ্ধে  সভাপতি প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত  সংবাদ সম্মেলন করে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় তার প্রতিবাদে সংবাদ সম্মেলন […]

বিস্তারিত

জামালপুরের  সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত :  সভাপতি শাহীন তালুকদার ও সাধারণ সম্পাদক পিন্টু নির্বাচিত

মোস্তাফিজুর রহমান, (জামালপুর) :  দীর্ঘ ১৭ বছর পর অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সরিষাবাড়ী পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বহুল প্রতীক্ষিত জাকজমক পরিবেশে এই সম্মেলনে ৬৩৯ জন কাউন্সিলরের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ৩৭১ ভোট , সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর সভাপতি […]

বিস্তারিত

যশোরের মুরাদগড় বাজার এলাকায় বিজিবি’র অভিযান  :  ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ ২ জন আটক

নিজস্ব প্রতিনিধি (যশোর)  : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের মুরাদগড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ আরিফুল ইসলাম (৩০) ও মোঃ মেহেদী হাসান (২৫) নামের ২ জনকে আটক করেছে। আজ শনিবার ৫ জুলাই,  সকালে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের […]

বিস্তারিত

গোপালগঞ্জের  জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল গ্রেফতার।: ৫ জুলাইয়ের জেলা  সম্মেলন স্থগিত 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা এবং গোপালগঞ্জ পৌরসভার সাবেক ৮ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর মাহবুব আলী সোহেলকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত বুধবার ২ জুলাই  সন্ধ্যার আগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো: সাজেদুর রহমান জেলা শহরের মোহাম্মদপাড়াস্থ নিজ কার্যালয় থেকে মাহবুব আলী সোহেলকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। […]

বিস্তারিত

বেপরোয়া দুর্নীতি : রেলওয়ের প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  :  রেলগাড়ি মামার গাড়ি এ প্রতিপাদ্য অতি পুরনো হলেও বিগত সরকারের আমলের দুর্নীতি চলমান রয়েছে রেলওয়ে তে। রেলওয়ের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, ঘুষ গ্রহণ, ভুয়া কাজে বিল উত্তোলন এবং রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিবের বিরুদ্ধে। তাঁর লাগামহীন দুর্নীতি কোনভাবে পিছু ছাড়ছে না। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের রাজস্ব […]

বিস্তারিত

যশোরে রহিম-সোহাগীর প্রেম যেনো নয়া লাইলী-মজনু !  

সুমন হোসেন, (যশোর) :  লাইলি-মজনু, শিরি- ফরহাদ, রোমিও -জুলিয়েট এট  প্রেমের কথা আমরা গল্প-উপন্যাসে পড়েছি, সিনেমায় দেখেছি। কিন্তু বাস্তব জীবনেও যে এমন হৃদয়ছোঁয়া প্রেমের কাহিনি হয়, তারই যেন জ্বলন্ত প্রমাণ যশোরের কেশবপুরের সোগাগী দাস ও তার স্বামী আব্দুর রহিম। প্রেমের গল্প শুরু হয়েছিল দুই বছর আগে। কেশবপুরের সাতবাড়িয়া গ্রামের যুবক আব্দুর রহিমের সঙ্গে পরিচয় হয় […]

বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

জসীমউদ্দীন ইতি  (ঠাকুরগাঁও)  :  ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সম্পদ রায় (৫) ও মহারানী রায় (৩) নামে সহোদর ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২ টার সময় সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সম্পদ রায় ও মহারানী রায় চামেশ্বরী গ্রামের দয়াল চন্দ্র রায় এর সন্তান বলে তথ্য পাওয়া যায়। সুত্র জানায়, […]

বিস্তারিত