চাকচিক্যময় ও দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলাফেরা করা অনুচিত—-ছারছীনার পীর 

নিজস্ব প্রতিনিধি (বরিশাল)  :  আল্লাহর খাঁটি বান্দা হতে হলে দুনিয়ার মোহ মায়া থেকে নিজেকে পরহেজ করতে হবে। একজন ঈমানদার ব্যক্তি কখনো দুনিয়ার পিছনে ছুটে না বরং দুনিয়াকে আখিরাতে কল্যাণ অর্জনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করতঃ আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে যায়। ক্ষণস্থায়ী এই ইহজগত মুমিন বান্দার জন্য মুসাফিরখানার মত, যেখানে অবস্থানের জন্য  স্থায়ী চিন্তার সুযোগ নেই। […]

বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে গেলেন ছারছীনার পীর 

নিজস্ব প্রতিনিধি  (বরিশাল) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতাকর্মীদের সমবেদনা জানিয়েছেন ও শোকবইতে স্বাক্ষর ও শোকবার্তা পৌঁছে দিয়েছেন ছারছীনা দরবার শরফের পীর মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে ছারছীনার পীর ছাহেব শোকবার্তা পৌঁছে দিতে ও সমবেদনা জানাতে […]

বিস্তারিত

গোপালগঞ্জে ৩ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত ২ ও ২৪ জন বৈধ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কার্যক্রম শেষে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান ফলাফল ঘোষণা করেন। মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বৈধ, ১২ জনের বাতিল এবং ২ জনের মনোনয়ন স্থগিত করা […]

বিস্তারিত

বদলী হলেই রাজনৈতিক তদবীর: একই কর্মস্থলে এক যুগেরও বেশি অবস্থান  : খুলনা গণপূর্তে আওয়ামী ঠিকাদার শওকত ও প্রকৌশলী সাইফুলের সিন্ডিকেট লুটপাট চলছে  !

নিজস্ব প্রতিবেদক (খুলনা)  :  এক যুগেরও অধিক সময় খুলনা গণপূর্ত বিভাগে দুর্নীতির রাজত্ব চালাচ্ছেন ডিপ্লোমা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। তার গডফাদার হিসাবে দায়িত্ব পালন করছেন শেখ পরিবারের অতিঘণিষ্ঠ এক প্রভাবশালী ঠিকাদার। খুলনা গণপূর্ত বিভাগ-১ এ ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১২ বছরের অধিককাল একই কর্মস্থলে আছেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে কোটি […]

বিস্তারিত

রংপুরে কাস্টমসের অভিযানে ৩ লাখ শলাকা অবৈধ সিগারেট জব্দ

নিজস্ব প্রতিনিধি (রংপুর)  : রংপুরে কাস্টমসের বিশেষ অভিযানে ব্ল্যাক ডায়মন্ড ব্র্যান্ডের প্রায় ৩ লাখ শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।  সোমবার দিবাগত রাতে রংপুর সদর এলাকায় একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়। রংপুর ভ্যাট অফিসের সার্কেল রেভিনিউ অফিসার সমীরন আচার্য্য অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। কাস্টমস সূত্র জানায়, আবুল খায়ের কোম্পানির ব্ল্যাক ডায়মন্ড ব্র্যান্ডের […]

বিস্তারিত

সরিষাবাড়ীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল জামালপুর প্রতিনিধি :

জামালপুর প্রতিনিধি  :  আজ শনিবার ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার (৩রা জানুয়ারী) ভাটারা বাজার জয়নগর রোড় রেলওয়ে ক্রসিং এর পূর্বপার্শ্বে এ আর খান উচ্চ বিদ্যালয় এলাকায় উপজেলা বিএনপি’র সহ সভাপতি শেখ জামান জুয়েল ও ভাটারা ইউনিয়ন […]

বিস্তারিত

বাগেরহাট-৪ আসনে পাঁচটি মনোনয়নপত্র বৈধ একটি বাতিল ঘোষণা

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট – ৪ সংসদীয় আসনে যাচাই-বাছাইয়ে পাঁচটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা ও একটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৩ ডিসেম্বর সকাল দশটায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা […]

বিস্তারিত

গোপালগঞ্জ-৩ আসনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২ জনের মনোনয়ন স্থগিত, বৈধ ৮

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  আজ শনিবার বেলা ৩ টা থেকে ৫ টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ -৩ (টুঙ্গিপাড়া  ও কোটালীপাড়া) ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ২ জন প্রার্থী মনোনয়ন স্থগিত বলে ঘোষণা করেছেন গোপালগঞ্জ রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান। এ সময় ৮ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন […]

বিস্তারিত

ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  হঠাৎ কুয়াচ্ছন্ন চারিদিক। যেন তুষারপাত হচ্ছে। কাছের জিনিসও কুয়াশায় ঢাকা পড়ে দেখা যাচ্ছিলো না। সেইসঙ্গে কনকনে শীত। তীব্রতা বেড়েই চলছে, রাতের সঙ্গে পাল্লা দিয়ে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মেঝেতে শুয়ে থাকা মানুষের কষ্ট যেন আরো বেশি। ঘুমেম মধ্যেই থরথর করে কাঁপছিলেন অনেকে। শুক্রবার রাতে এমন পরিস্থিতিতে অসহায় মানুষের সহায় হয়ে এগিয়ে […]

বিস্তারিত

ওষুধ কিনতে ছেলের অটোরিকশায় চড়লেন মা, ট্রাকের ধাক্কায় মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছেলের অটোরিকশায় চড়ে ওষুধ আনতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মাসুমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার, ২৭ ডিসেম্বর রাতে উপজেলার কসবা–নয়নপুর আঞ্চলিক সড়কের আকছিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া মাসুমা বেগম (৪২) উপজেলার বায়েক ইউপির হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাতে ওষুধ […]

বিস্তারিত