পটিয়ায় মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টির অভিযোগ: থানায় জিডি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  : চট্টগ্রামের পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সংলগ্ন এলাকায় মামলার বাদীপক্ষ কে মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৩ ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় আদালত সংলগ্ন এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী নুর আকতার (৪৪) নামে এক নারী বাদী হয়ে পটিয়া থানায় জিডি নং ১৫০/২৬ ইং দায়ে করেছে। নুর আকতার […]

বিস্তারিত

নরসিংদীতে ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের ৩৯৩টি ঝুঁকিপূর্ণ

সাইফুল ইসলাম রুদ্র, (নরসিংদী)  :  ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের ৬৬৩ কেন্দ্রের মধ্যে ৩৯৩টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন। এরমধ্যে নরসিংদী ১ (সদর) আসনে ১৪২ কেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নরসিংদী-২ […]

বিস্তারিত

৬১নাটোর ৪ আসনের ১১ দলীয় প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামি মনোনিত মাওলানা আব্দুল হাকিম এর পক্ষে প্রচারণা ও গন মিছিল অনুষ্ঠিত 

মোঃ মাজহারুল ইসলাম,  (নাটোর)  :  ৫ নং মাঝগাও ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা হাসেম আলীর নেতৃত্বে তিরাইল বাজারে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা গণসংযোগ লিফলেট বিতরণ করেন। বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের কাছ থেকে দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিরাইল বাজার থেকে তারা একটি বিশাল মিছিল বের করে তিরাইল কান্দিপাড়া, পশ্চিমপাড়া, বকুলতলা, মোল্লাপাড়া, বিবিসি মোর হয়ে […]

বিস্তারিত

টাঙ্গাইলের ধনবাড়ির উপজেলায় জমি জমা সংক্রান্ত  বিরোধের জের  : আহত ৫ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন

মোঃ দেলোয়ার হোসেন, (টাঙ্গাইল) : টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন বলিভদ্র ইউনিয়নের বাগুয়া গ্রামে জমি সংক্রান্ত মারামারিতে ৫ জন আহত হয়েছে, তাদেরকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে ধনবাড়ী থানা পুলিশ উপস্থিত হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছ। আহত ব্যক্তিদের পরিচয় যথাক্রমে,  মোঃ ঠান্ডু মিয়া। পিতারঃ মোঃ মফিজ উদ্দিন,।গ্রামঃ বাগুয়া। ধনবাড়ী, টাঙ্গাইল। মোঃ ফরিদ। পিতারঃ […]

বিস্তারিত

জামালপুরের  মাদারগঞ্জে ২ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ

জামালপুর প্রতিনিধি  :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৩ (মাদারগঞ্জ মেলান্দহ) আসনে স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজু ও সাদিকুর রহমান সিদ্দিকীর শুভ’র বিরুদ্ধে টাকা ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ উঠেছে।  অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ভোটাররা। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির একাংশের কিছু নেতা-কর্মীকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে […]

বিস্তারিত

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, (বাগেরহাট)  : বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে শিক্ষার মান উন্নয়ন ভালো ফলাফল অর্জন ও আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে মিলনায়তন কক্ষে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান […]

বিস্তারিত

কেলিশহর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে বৃহত্তর সুন্নি জোট প্রার্থীর মোমবাতি ব্যাপক গনসংযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু মঙ্গলবার পটিয়া কেলিশহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি গণসংযোগ কালে মানুষের অকুন্ঠ ভালবাসায় সিক্ত হন এবং মোমবাতির প্রতি মানুষের যথেষ্ট সাড়া পান। তিনি সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী এবং বিভিন্ন ধর্মের মানুষের সাথে […]

বিস্তারিত

আগামি ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  :  চট্টগ্রামের  পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ মহাসমারোহে অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারী। গতকাল ওরশ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভা হয়েছে। রাতে পৌরসদরের পোস্ট অফিসস্থ মাজার সংলগ্ন মাঠে ওরশ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে দিনব্যাপী […]

বিস্তারিত

জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত,

মোঃ ইমরান হোসেন (খুলনা)  :  খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষ্ণ নন্দী গতকাল বুধবার সকাল ১১টায় বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কৃষ্ণ নন্দী বলেন, জনগণের ন্যায্য […]

বিস্তারিত

নরসিংদীতে রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত

সাইফুল ইসলাম রুদ্র, (নরসিংদী)  :  নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর মোস্তাকিম মিয়া (১৪) ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরশাদ […]

বিস্তারিত