খুলনার  ডুমুরিয়ায় নিত্যপণ্যের বাজারে আগুন : নিন্ম ও মধ্যবিত্তের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

শেখ মাহতাব হোসেন (খুলনা) :  ডুমুরিয়া (খুলনা)শ্রাবণের শেষ সময়ে এসেও বর্ষার ‘যৌবন’ যেন শেষ হচ্ছে না। নিয়মিত ঝরেই যাচ্ছে বৃষ্টি। ফলে দেশের বিভিন্ন এলাকায় শাক-সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে কাঁচা বাজারে। ডুমুরিয়া খুচরা বাজারে গত এক সপ্তাহে বেশির ভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে। বিশেষ করে চাল,আটা,ময়দা, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, ডিম, মুরগি, […]

বিস্তারিত

সুনামগঞ্জের  জাদুকাটার তীরে ১১০ কোটি টাকার খনিজ বালি-পাথর সরানোর পায়তারা

নিজস্ব প্রতিনিধি (সুনামগঞ্জ) :  সুনামগঞ্জের তাহিরপুরে এবার নিলামের আড়ালে বালি পাথর সরকারি মূল্য ও আয়কর ছাড়াই প্রায় ১১০ কোটি টাকার খনিজ বালি পাথর সরিয়ে নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট। অই সিন্ডিকেটের মূলহোতা যুক্তরাজ্যে পলাতক সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকারের ঘনিষ্ট সহচর আ.লীগ নেতা মোতালেব ওরফে পাথ্থর মোতালেব। সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী […]

বিস্তারিত

গাজীপুরের  কালিয়াকৈরে প্রাইভেটকার সহ দুই ছিনতাইকারী আটক 

শাকিল হোসেন (গাজীপুর)  :  গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেটকার দিয়ে গার্মেন্টকর্মীকে হাত-পা বেঁধে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কালিয়াকৈর-বলিয়াদী আঞ্চলিক সড়কের গোসাত্রা এলাকায় তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। আটকরা হলেন আলাউদ্দিন (৩৫) ও আবু তাহের তুষার (২৪)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকের উপজেলার চন্দ্রা শ্যামলী […]

বিস্তারিত

রামগড়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ : ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আরিফুল ইসলাম মহিন, (খাগড়াছড়ি)  : খাগড়াছড়ির রামগড়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিক্রির দায়ে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের “জননী মেডিকেল হল”-এ এই অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম। অভিযানে প্রায় ৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ […]

বিস্তারিত

হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে ৩ বাংলাদেশি জয়ী : -চূড়ান্ত নির্বাচন ৪ নভেম্বর

হাকিকুল ইসলাম (খোকন) :  যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য মিশিগানের হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে তিন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন ।খবর আইবিএননিউজ। মেয়র পদে মুহিত মাহমুদ এবং কাউন্সিলম্যান পদে আবু মুসা ও নাইম চৌধুরী প্রাইমারি নির্বাচনে জয়ী হন। নির্বাচনটি অনুষ্ঠিত হয় গত ৫ আগস্ট, যেখানে হ্যামট্রামিকবাসী তাদের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে প্রাথমিক রায় দেন। মেয়র প্রার্থী মুহিত […]

বিস্তারিত

বাংলাদেশী ফর জোহরান কমিটি গঠন

হাকিকুল ইসলাম (খোকন)  :  নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে নিউইয়র্ক সিটির বিভিন্ন বোরোর্ বাংলাদেশিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় যার নাম বাংলাদেশী ফর জোহরান ।(Bangladeshis for ZOHRAN)খবর আইবিএননিউজ ।   কমিটির স্লোগান : ভোট ফর জোহরান,ভোট ফর আমাদের ভবিষ্যৎ ।(Vote for Zohran, vote for our future) প্রাথমিকভাবে এই কমিটিতে ৪০জন বাংলাদেশীর সমন্বয় করা হয় […]

বিস্তারিত

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

হাকিকুল ইসলাম (খোকন)   :  ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের স্মরণ করে গত মঙ্গলবার,৫ আগস্ট,ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে ।খবর আইবিএননিউজ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুনগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের […]

বিস্তারিত

যুক্তরাজ্যে টিউলিপের পর এবার মন্ত্রিত্ব ছাড়লেন রুশনারা আলী

হাকিকুল ইসলাম খোকন  :  যুক্তরাজ্যের হোমলেসনেস মিনিস্টার বা গৃহহীনবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। পুরোনো ভাড়া‌টিয়া স‌রি‌য়ে ব্যক্তিগত একটি সম্পত্তির ভাড়া রাতারাতি ৭০০ পাউন্ড বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে তিনি এ সিদ্ধান্ত নেন। রুশনারা আলী যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। তার মন্ত্রিত্ব ছাড়ার বিষয়টি বৃহস্পতিবার এক বিবৃতিতে […]

বিস্তারিত

১২ বিয়ে করা গোপালগঞ্জ কোটালিপাড়ার সেই ডালিয়া কারাগারে ! 

নিজস্ব প্রতিনিধি (নরসিংদী)  :  প্রথম বিয়ে করেন ডালিয়া, এরপরই কাবিনের টাকার জন্য স্বামীদের করেন শারীরিক ও মানসিক নির্যাতন। এভাবেই ১২ বিয়ে করে স্বামীদের কাছ থেকে হাতিয়েছেন কোটি টাকা। এবার সেই স্বামীদের করা মামালায় ডালিয়াকে কারাগারে পাঠিয়েছেন নরসিংদীর জেলা আদালত। গত বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নরসিংদী দায়রাজজ আদালতে প্রবাসী স্বামী এনামুলের করা যৌতুকের মামলায় জেলা জজ […]

বিস্তারিত

মাদকের চালান ছিনিয়ে নিতে চোরাকারবারিদের হামলায় সুবেদার সহ বিজিবির দুই সদস্য আহত

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  বিদেশি মদের চালান ছিনিয়ে নিতে সংঘবদ্ধ মাদক চোরাকারবারিদের হামলায় সীমান্তে টহলে থাকা বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুবেদার সহ দুই সদস্য আহত হয়েছেন। বিজিবি সিলেট সেক্টরের ২৮- বিজিবি ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়গড় বিওপির সাত সদস্যেও টহল দলের উপর ওই হামলার ঘটনাটি ঘটে সীমান্তনদী জাদুকাটার তীরে। হামমলার ঘটনায় বিদেশি মদের চালান জব্দ […]

বিস্তারিত