স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালকের বিতর্কিত মন্তব্য “সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত” — ক্ষোভ, সমালোচনা ও পেশাজীবীদের মর্যাদা নিয়ে প্রশ্ন ?  

নিজস্ব প্রতিবেদক   :  স্বাস্থ্য অধিদপ্তরের একজন উপপরিচালকের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের উদ্দেশে করা একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা হাসপাতালের বাথরুম, টয়লেট ও ভবনের অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব সাংবাদিকদের ওপর দেওয়ার প্রস্তাব করে একটি পোস্ট প্রকাশ করেন, যা সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পোস্টে তিনি লিখেছেন, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে […]

বিস্তারিত

মিরপুরে শতকোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ  :  আদালতে মামলা চললেও থামেনি নির্মাণ, সানভিউ টাওয়ার্সকে ঘিরে নতুন বিতর্ক !  

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর মিরপুরে শতকোটি টাকার সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে নতুন করে আলোচনায় এসেছে সানভিউ টাওয়ার্স নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দাবি, সরকারের অধিগ্রহণ করা জমি নিজেদের মালিকানাধীন বলে দাবি করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সেখানে বহুতল ভবন নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। এ নিয়ে আদালতে মামলা চলমান […]

বিস্তারিত

জামালপুরের  সরিষাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন: তিনজনকে জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  :  জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাপল্লী পশ্চিম ঝিনাই নদী এলাকায় বলগেটের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত সুরুজ্জামান, ইয়াসিন ও সাকিবকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ […]

বিস্তারিত

আবাসন খাতে নতুন করের চাপ, ঝুঁকিতে ৫০ লাখ মানুষের কর্মসংস্থান

নিজস্ব প্রতিবেদক   :  দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আবাসন বাজারে […]

বিস্তারিত

দলবদলের রাজনীতি থেকে পদোন্নতির লড়াই : প্রাণিসম্পদ অধিদপ্তরে মো. শাহজামান খানকে ঘিরে বিতর্ক !

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রশাসনে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কর্মকর্তা নিজেদের অবস্থান বদল করছেন—এমন অভিযোগ নতুন নয়। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক মো. শাহজামান খানকে ঘিরে ওঠা অভিযোগগুলো অধিদপ্তরের অভ্যন্তরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ পরিচয়ে সুবিধা নেওয়া এই কর্মকর্তা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের […]

বিস্তারিত

সরিষাবাড়ীতে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি  :  জামালপুরের সরিষাবাড়ীতে কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক প্রকল্প ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’-এর আওতায় এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে সরিষাবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা কৃষি […]

বিস্তারিত

সুন্দরবনে ১৫০ চোরা শিকারী চিহ্নিত!বন্যপ্রাণী শিকার ও বনজসম্পদ রক্ষায় গোয়েন্দা নজরদারিতে তালিকা

নইন আবু নাঈম (শরণখোলা)  :  সুন্দরবনে বাঘ-হরিণসহ বন্যপ্রাণী শিকার ও বন অপরাধে জড়িত প্রায় ১৫০ জনকে চিহ্নিত করেছে বন বিভাগ। তাদের একটি চূড়ান্ত তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের তথ্য অনুযায়ী, এসব চিহ্নিত শিকারীর ওপর এখন নিয়মিত গোয়েন্দা নজরদারি চলছে। তবুও পুরোপুরি বন অপরাধ বন্ধ […]

বিস্তারিত

গাজীপুরে সড়ক নিরাপত্তা কর্মশালা: ‘মহাসড়ক অবরোধ নয়, শর্ত মানলেই চাকরি’

বিপ্লব চৌধুরী (গাজীপুর)  :  সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে গাজীপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনসহ বিভিন্ন […]

বিস্তারিত

কুড়িগ্রামে ধানের গোলায় মিললো বিপুল পরিমান ভারতীয় পণ্য

নিজস্ব প্রতিনিধি (রংপুর)  :  কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকার একটি বাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমান ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে প্রসাধনি ও খাদ্যদ্রব্য। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ভুরুঙ্গামারী সার্কেলের নেত্রিত্বে সোমবার (২২ জুন) বিকালে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম ঝাউকুটির চোরাকারবারি জহুরুল ইসলামের […]

বিস্তারিত

আসন্ন এইচএসসি /আলিম /এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা/২৬সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্য মত বিনিময় সভা অনুষ্ঠিত 

মকবুল হোসেন, (ময়মনসিংহ)  :  ময়মনসিংহে আসন্ন এইচএসসি/আলিম/এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ​এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল  ২৩ জুন মঙ্গলবার ২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​উক্ত মতবিনিময় সভায় ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুমায়ুন কবির সরকার, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। ​মোঃ সাইফুর […]

বিস্তারিত