কবিরহাটে ফ্যামিলি কার্ড শুমারী কমিটি নিয়ে বিতর্ক   : প্রতিনিধি মনোনয়নে রাজনৈতিক পরিচয় উল্লেখ, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ? 

নিজস্ব প্রতিনিধি   (নোয়াখালী)  :   নোয়াখালীর কবিরহাট উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারী অনুযায়ী ইউনিয়ন কমিটিতে প্রতিনিধি মনোনয়নকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা একটি সরকারি পত্রে ইউনিয়নভিত্তিক প্রতিনিধি হিসেবে কয়েকজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম সুপারিশ করা হয়েছে। তবে ওই তালিকার সঙ্গে বিভিন্ন স্থানে কথিত রাজনৈতিক পরিচয় উল্লেখ […]

বিস্তারিত

১০ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি  :  একদিনেই শেষ ৭,৫৬৫ ক্রিমিনাল মিস মামলা

নিজস্ব প্রতিবেদক  :  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলার জট কমাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশেষ উদ্যোগে পুরোনো মামলা নিষ্পত্তির গতি আরও বেড়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনেই ৭ হাজার ৫৬৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ শাখা থেকে ৩০ জুলাই প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ […]

বিস্তারিত

সার্বভৌমত্বের সমতা হোক দীর্ঘস্থায়ী অংশীদারত্বের ভিত্তি   : প্রতিবেশী সম্পর্কের নতুন সমীকরণে ঢাকা ও নয়াদিল্লি

বিশেষ প্রতিবেদক  : কৃষকের জীবনের দিকে একটু মনোযোগ দিলেই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়—ভালো ফলনের জন্য শুধু পরিশ্রম নয়, প্রয়োজন দূরদর্শিতা ও ধৈর্য। ধান কাটার মৌসুমে সফলতা আসে না; তার ভিত্তি তৈরি হয় অনেক আগেই। উন্নত বীজ নির্বাচন, জমির সঠিক পরিচর্যা এবং মাটির প্রতি যত্নশীল আচরণই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল নিশ্চিত করে। আগাছায় ভরা জমি […]

বিস্তারিত

রিহ্যাবে ১২ অভিযোগে বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানি: ২ কোটি টাকা ব্যয়, কমিটি গঠন ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে তোলপাড় ! 

নিজস্ব প্রতিবেদক  :  দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর কার্যক্রম নিয়ে একাধিক গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানির উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটির আর্থিক ব্যয়, কমিটি গঠন, নিয়োগ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং পরিচালনা পর্ষদের কার্যক্রমসহ মোট ১২টি অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক শুনানির নোটিশ জারি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা […]

বিস্তারিত

মুন্সিগঞ্জে উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে কাজ শেষ  না করেই  ৪৬ লাখ টাকার বিল উত্তোলনের  সহযোগিতায় অভিযোগ  :  তদন্তের আশ্বাস !

নিজস্ব প্রতিনিধি (মুন্সিগঞ্জ)৷  :  মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাথরুম ও প্রধান শিক্ষকের কক্ষ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কাজ সম্পূর্ণ না করেই উপজেলা উপ সহকারী প্রকৌশলীর সহযোগিতায় প্রায় ৪৬ লাখ ৮০ হাজার টাকা বিল উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোজাম্মেল এন্টারপ্রাইজ। এ ঘটনায় শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ […]

বিস্তারিত

কম খরচের কামিকাজে ড্রোনে নজর বাংলাদেশ সেনাবাহিনীর  :  তুরস্কের সঙ্গে যৌথ উৎপাদন নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক  :   আধুনিক যুদ্ধের কৌশলে দ্রুত পরিবর্তন আসছে। সাম্প্রতিক বছরগুলোতে তুলনামূলক কম খরচের কামিকাজে ড্রোন (Loitering Munition) ব্যবহার করে বড় সামরিক শক্তির ব্যয়বহুল অস্ত্র ও স্থাপনায় কার্যকর হামলার ঘটনা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরান ও ইউক্রেনের বিভিন্ন সংঘাতে এ ধরনের ড্রোনের কার্যকারিতা সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে। এই বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীও […]

বিস্তারিত

প্রাথমিকের শিক্ষক পরিচয়ে স্কাউট প্রশিক্ষণে কলেজের সহকারী অধ্যাপক! সরকারি নথিতে ভিন্ন পরিচয়, অনুমতি ও আর্থিক সুবিধা নিয়েও উঠেছে প্রশ্ন ? 

নিজস্ব প্রতিবেদক (মাদারীপুর)  :  বাংলাদেশ স্কাউটসের একটি সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে অবস্থিত শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাসিবুল হাসান হাওলাদারকে ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। সরকারি নথিতে তাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দেখিয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করানো, কর্মস্থল থেকে যথাযথ অনুমতি ছাড়া প্রশিক্ষণে […]

বিস্তারিত

১৫ বছর একই চেয়ারে বহাল! বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ, তদন্ত দাবি : নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের জরুরি দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সহকারী সমন্বয় কর্মকর্তা (বিভাগীয় মামলা সেল) আহসান হাবিবের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন, দীর্ঘদিন একই কর্মস্থলে বহাল থেকে প্রভাব বিস্তার এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। অভিযোগের […]

বিস্তারিত

রাজশাহী নগর যুবদলের যুগ্ন আআহবায়ক ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেল কে সংবর্ধনা

সাগর নোমানী, (রাজশাহী)  :  রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক ও বর্তমান ছাত্র- ছাত্রদের সংগঠন “রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (RPSF)” এর পক্ষ থেকে রাজশাহী মহানগর যুবদল এর নব নিযুক্ত যুগ্ন আহবায়ক “ইঞ্জি: আরিফুজ্জামান সোহেল ” কে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রকৌ: নুরুজ্জামান নূর আহবায়ক – রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (RPSF) রাজশাহী জেলা। […]

বিস্তারিত

রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী

মো: রাসেল মোল্লা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)  :  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলাতলী থেকে মাটিহাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘ ১৭ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, বৃদ্ধ ও অসুস্থ […]

বিস্তারিত