ভোটের মাঠে বিজিবি: পানছড়িতে ড্রোন, হেলি-সাপোর্ট ও কড়া টহল

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আরিফুল ইসলাম মহিন, (খাগড়াছড়ি) :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।


বিজ্ঞাপন

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে পানছড়ি ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বিজিবি জানায়, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে তারা শান্তিপূর্ণ নির্বাচন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, সারাদেশে বিজিবি ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।


বিজ্ঞাপন

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ২১.৮ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে ২৪ পদাতিক ডিভিশনের ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় CIO কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।


বিজ্ঞাপন

নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি ভোটকেন্দ্র এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ১টি ভোটকেন্দ্রে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গত ৩১ আগস্ট ২০২৫ থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত তিন ধাপে ব্যাটালিয়নের সব সদস্যকে যুগোপযোগী নির্বাচনী প্রশিক্ষণ, STX মহড়া, রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার, ড্রোন পরিচালনা এবং নতুন সংযোজিত নন-লেথাল (অমরণঘাতী) অস্ত্র ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ জানুয়ারি ২০২৬ থেকে পানছড়ি উপজেলায় ৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকা নাড়াইছড়িতে একটি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রেও সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করছে বিজিবি।

মোতায়েনকৃত সদস্যরা গাড়ি, পায়ে হাঁটা ও নদী পারাপারের মাধ্যমে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছেন। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। টহল চলাকালে বডি ওয়ার্ন ক্যামেরা, মোবাইল ক্যামেরা ও আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

এছাড়াও লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় দুটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জনসংযোগ ও জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছে বিজিবি।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি পক্ষ থেকে দেশবাসীকে আশ্বস্ত করে বলা হয়, সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে তারা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *