ভুয়া বিএসটিআই লাইসেন্স দাবির বিরুদ্ধে কঠোর অবস্থান : রংপুর মহানগরীতে বিএসটিআই–প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযান

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রংপুর)  : ভোক্তা অধিকার সংরক্ষণ ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রংপুর বিভাগীয় অফিস এবং জেলা প্রশাসন, রংপুর–এর যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে একটি কার্যকর মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে ইউ পিভিসি পাইপ পণ্যের ক্ষেত্রে বিএসটিআই সিএম লাইসেন্স রয়েছে—এমন মিথ্যা তথ্য প্রদান করার অভিযোগে মেসার্স রিয়াদ ইউ পিভিসি পাইপ, ঠিকানা—হরিণ প্রেস, শালবন, রংপুর মহানগর–কে বিএসটিআই আইন অনুযায়ী ৩০/৩০ ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন তানজিনা কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। তাঁর দক্ষ নেতৃত্বে অভিযানটি দ্রুত, স্বচ্ছ ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হয়।


বিজ্ঞাপন

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং মোঃ তাহাজিবুল ইসলাম, পরিদর্শক (মেট), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই, লাইসেন্স সংক্রান্ত তথ্য বিশ্লেষণ এবং আইনগত ব্যাখ্যা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


বিজ্ঞাপন

বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা জানান, মানহীন ও ভুয়া লাইসেন্স প্রদর্শন করে বাজারে পণ্য সরবরাহ ভোক্তাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ ধরনের প্রতারণা বন্ধে বিএসটিআই নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করেছে।

তারা আরও বলেন, জনস্বার্থ রক্ষা, ন্যায্য ব্যবসা নিশ্চিতকরণ এবং শিল্পপণ্যে মান বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান যদি ভুয়া লাইসেন্স বা মান সনদ প্রদর্শনের মাধ্যমে গ্রাহকদের বিভ্রান্ত করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই অভিযানের মাধ্যমে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস আবারও প্রমাণ করল—মান, সততা ও জনস্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস নয়।

👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *