নির্বাচনে হেরে গিয়েও ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী যুবকের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা সোমনাথ দে

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  : নির্বাচনে হেরে গিয়েও দমে যাননি বাগেরহাট ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে। জনগণকে দেয়া অঙ্গীকার রক্ষার চেষ্টা করছেন তিনি। নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকেই সাধারন জনগন ও দলীয় নেতাকর্মীদের খোজ খবর রাখছেন নিয়মিত।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে ছুটে যান শরণখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক প্রতিবন্ধী তুহিন ফরাজির বাড়িতে।

ঘটনাস্থল পরিদর্শন করে তুহিন ফরাজীর পরিবারের প্রতি সহমর্মীতা জানান। এসময় তার ক্ষতি পুষিয়ে উঠতে কিছু নগদ অর্থ প্রদান করেন বাবু সোমনাথ দে। নগদ অর্থ সহায়তা পেয়ে আবেগে কান্না করে দিয়ে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী যুবক তুহিন ফরাজী বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার পরেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ উদাহরন একটি মানবিক দৃষ্টান্ত।


বিজ্ঞাপন

এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বাবু সোমনাথ দে বলেন, নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলাম, সুখে দুঃখে মানুষের পাশে থাকবো। কতিপয় মানুষের ষড়যন্ত্রে আমি নির্বাচনে সামান্য ভোটে হেরে গেলেও আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার সাধ্যমত সব মানুষের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার পূরণ করে যাব। এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন শাজাহান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এর পর বাবু সোমনাথ দে পাশ্ববর্তী খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়ার লাশ দেখতে তার বাড়িতে ছুটে যান। দীর্ঘ রোগ ভোগের পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি নেতা সেলিম মিয়া।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *