​বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক: গোপালগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী   :  গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।


বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের মনোনীত এই প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে ২৪ মার্চ মঙ্গলবার  সকাল ১১টায় জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৮৭০ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই প্রতিষ্ঠানের নতুন অভিভাবককে বরণ করে নিতে এদিন জেলা পরিষদ কার্যালয়ে সর্বস্তরের মানুষের ঢল নামে।


বিজ্ঞাপন

​জেলা পরিষদ সচিব অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, এলজিইডি প্রকৌশলী এহসানুল হক এবং গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার ইমাম ও খতিব মাওলানা মুফতি হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা জেলা পরিষদের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, একজন অভিজ্ঞ বীর মুক্তিযোদ্ধার নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হবে।

​স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা ও জেলা পরিষদের সুজন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন।

এছাড়া কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, মুকসুদপুর উপজেলা সভাপতি মশিউর রহমান মিন্টু, কোটালীপাড়া উপজেলা সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার এবং টুঙ্গিপাড়া পৌর সাধারণ সম্পাদক খলিলুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা নতুন প্রশাসককে অভিনন্দন জানান।

​গোপালগঞ্জ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত প্রশাসক তাঁর বক্তব্যে অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। পরিশেষে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

👁️ 37 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *