কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে  আখাউড়ায় হাতকড়া নিয়ে মায়ের জানাজায়  সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহআলম খন্দকার

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়ার)  : আখাউড়ায় হাতকড়া নিয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহআলম খন্দকার।


বিজ্ঞাপন

মঙ্গলবার বাদ জোহর উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ মাঠে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। এরআগে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এরপর দুপুরে বাড়িতে এসে মায়ের জানাজায় তিনি অংশ নেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে নুরপুর লামার বাড়ি নিজ বাড়িতে মারা যান শাহআলম খন্দকারের মা হালিমা বেগম (৭৫)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।


বিজ্ঞাপন

মায়ের মৃত্যুর পর শাহআলমকে প্যারোলে মুক্তি দিতে তাঁর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।


বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, শাহআলম খন্দকারকে দুপুরের দিকে পুলিশের পাহারায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গ্রামের বাড়ি নুরপুর আনা হয় ।

দুপুর ২টায় নুরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ মাঠে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাতকড়া পরে শাহআলম জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর মায়ের মরদেহ দাফন করা হয়।

জানাজায় শাহআলম খন্দকার তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। তিনি বলেন আপনারা আমার মায়ের জানাজায় এসেছেন আমি খুবই কৃতজ্ঞ।

কারাগারে থাকার কারণে আমি মায়ের সেবা করতে পারি নাই। এটা হচ্ছে আমার বড় দুঃখ। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে জান্নাতের উচু মাকাম দান করেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া শাহআলম খন্দকার মায়ের জানাজায় অংশ নেন।

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *