সিরাজগঞ্জে বিএনপির দুই নেতা পদ ফিরে পেলেন

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

‎মোসলেম উদ্দিন সিরাজী, ‎(সিরাজগঞ্জ)  : ‎সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বহিষ্কারাদেশ সাড়ে ৫ মাস পর প্রত্যাহার করা হয়েছে।


বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ওই দুই নেতার প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো।


বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

এর আগে গত ৫ এপ্রিল চাঁদাবাজির অভিযোগ ওঠায় শীর্ষ এ দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর চিঠি পাঠায় জেলা বিএনপি।

পরবর্তী ১৫ এপ্রিল দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

👁️ 454 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *