চিকিৎসার নামে গলাকাটা যাবেনা —এমপি কামরুজ্জামান রতন

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর ঢাকা বিশেষ প্রতিবেদন রাজশাহী সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ দুলাল সরকার, (গজারিয়ায়)   :  মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় গ্রামীণ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ সময় চিকিৎসা খাতে অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, চিকিৎসার নামে কোনো ধরনের প্রতারণা বা অতিরিক্ত অর্থ আদায় বরদাশত করা হবে না।


বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ভাটেরচর নতুন সড়কসংলগ্ন এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাছির উদ্দীন। সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও সমাজসেবক মোদাচ্ছির হক।


বিজ্ঞাপন

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাটেরচর দেওয়ান আ. মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা আ. রশিদ সরকার।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, এ ধরনের আধুনিক ডায়াগনস্টিক সেন্টার স্থানীয় জনগণের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করবে এবং স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

জানা গেছে, চারজন তরুণ উদ্যোক্তার উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। উদ্যোক্তারা হলেন চেয়ারম্যান শরিফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মনসুর আহমেদ, পরিচালক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম এবং পরিচালক মাইদুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

👁️ 236 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *