মাগুরায় ইউএনও বনি আমিনের বিরুদ্ধে একের পর এক মামলা  : ক্ষোভে ফুঁসছে জনতা, নীরব প্রশাসন !

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (মাগুরা)  :  মাগুরা জেলার শালিখা উপজেলায় চাঞ্চল্যকর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষমতার অপব্যবহার, সাংবাদিকদের সাথে অসদাচরণ, সরকারি চাউল বিতরণে অনিয়মকারীদের আশ্রয়-প্রশ্রয়, চাঁদাবাজির মামলা গ্রহণে ওসিকে বাধ্য করা, এমনকি সরকারি গাড়ির অপব্যবহারসহ প্রায় এক ডজন গুরুতর অভিযোগে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিনসহ আরও তিনজনের বিরুদ্ধে নতুন করে একটি ক্রিমিনাল মামলা দায়ের হয়েছে।


বিজ্ঞাপন

মামলাটি দায়ের করা হয়েছে মাগুরার চীফ জুডিশিয়াল আদালতে। মামলা নম্বর সিআর ১২৬/২৬, যেখানে বাংলাদেশ দণ্ডবিধি এর ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৩৮০/২০১ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী সাংবাদিক মোঃ সাহেব আলী। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২৫ মে ২০২৬ তারিখে আদেশের জন্য দিন ধার্য করেছেন।

এটি বনি আমিনের বিরুদ্ধে প্রথম মামলা নয়। এর আগেও সাংবাদিক ফারুক আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন, যা বর্তমানে আদালতে চূড়ান্ত শুনানীর অপেক্ষায় রয়েছে। ফলে এখন পর্যন্ত তার বিরুদ্ধে দুটি ক্রিমিনাল মামলা এবং একটি বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন

শুধু আদালতেই নয়, জনপ্রশাসন মন্ত্রণালয়েও তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলমান বলে জানা গেছে। তবে এতসব অভিযোগ ও মামলার পরও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শালিখা উপজেলার সাধারণ জনগণ বনি আমিনের কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এখন বিস্ফোরণের মুখে—যে কোনো সময় তা গণঅসন্তোষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—কেন এখনো নীরব রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়? অভিযোগের পাহাড় জমলেও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে বাড়ছে ক্ষোভ, উদ্বেগ ও অনিশ্চয়তা।

মাগুরার এই ঘটনাপ্রবাহ এখন কেবল একটি প্রশাসনিক সংকট নয়, বরং এটি আইনের শাসন ও জবাবদিহিতার প্রশ্নে বড় এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *