
মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার আইরল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান ওয়াসিম ওই গ্রামের মো. রতন এর ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
জাবেদ উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীজি হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেন আসাদুজ্জামান। সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এতে এলাকায় ক্ষোভ দেখা দেয় ও তাকে গ্রেপ্তারের দাবি উঠে। কয়েকশ’ মানুষ তার বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে আখাউড়া থানা সেখানে ছুটে যায়। তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান কে থানায় রাখা হয়েছে।

