দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার.

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) : আজ সোমবার  ৭ সেপ্টেম্বর, সকালে দিনাজপুর উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে জমির আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল (২৪) কে প্রায় ৩৫ হাজার টাকা মুল্যের ২১৫ পিস মাদক দ্রব্য ট্যাপেন্ডডল সহ গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট স্থানীয় লোকজনের উপস্থিতি ও স্বাক্ষীদের সামনে জমির আলীর বাড়ি তল্লাশি করে তার ছেলে হারুন রশিদ জুয়েলের শয়ন ঘর থেকে উল্লেখিত ২১৫ পিস ট্যাপেন্ডডল টাপাল মাদকদ্রব্য উদ্ধারসহ জুয়েল কে গ্রেফতার করে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

অভিযানের সময় রেইডিং টিম লিডার এজহারকারী উপ-পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয় আলমগীর হোসেনের সঙ্গে এএসআই ইমরান জাহান, এনায়েতুল হক, সেপাই রেজওয়ান মিয়া, মোছাঃ মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, জীবন কুমার, উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অভিযুক্ত হারুন রশিদ জুয়েলের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ২৯ (ক) ধারায় মামলা হয়েছে।


বিজ্ঞাপন

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের ও ডিউটি অফিসার জানিয়েছেন এতদ্ব সংক্রান্ত একটি মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে।

👁️ 121 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *