জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী’ র মৃত্যুতে শরীয়তপুর জেলা পুলিশের শোক প্রকাশ

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শনিবার ২৩ জুলাই, বাংলাদেশ সময় আনুমানিক রাত ২.০০ টায় (নিউইয়র্ক সময় বিকাল ৪.০০টা) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার,বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক হুইপ, সাবেক আইন প্রতিমন্ত্রী, ও স্হায়ী কমিটির সভাপতি গাইবান্ধা-৫ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সফল ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুুতে রাজনীতিতে অপরিসীম শূণ্যতা সৃষ্টি হলো।

মরহুম এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে মৃতের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


বিজ্ঞাপন
👁️ 139 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *