সিআইডি’র ডিআইজি’র সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Uncategorized অন্যান্য


মামুন মোল্লা (খুলনা) ঃ গতকাল শনিবার ২৩ জুলাই, রাত ৯ টা ৫ মিনিটের সময় বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকার ডিআইজি (ফরেনসিক) মোঃ হেলাল উদ্দিন বদরী মহোদয় কর্তৃক বিভাগীয় ফরেনসিক ল্যাব (খুলনা) পরিদর্শনে খুলনা মহানগরীতে আগমন উপলক্ষে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা সৌজন্য সাক্ষাৎ করেন। কেএমপি’র পুলিশ কমিশনার সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ-সময় উপস্থিত ছিলেন খুলনা কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্।


বিজ্ঞাপন
👁️ 149 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *