শারদীয় দুর্গোৎসবে আরএমপি’র পুলিশ কমিশনারের শুভেচ্ছা বিনিময়

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ৪ অক্টোবর, উৎসব ও আন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এ উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক মহোদয় আজ মঙ্গলবার ৪ অক্টোবর, বিকেল ৪ টা হতে রাত ৮ টা পর্যন্ত মহানগরীর এয়ারপোর্ট, পবা, কর্নহার, রাজপাড়া ও মতিহার থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় পুলিশ কমিশনার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।

দুর্গোৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং গুজব প্রতিরোধে পুলিশ কমিশনার এর সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র পক্ষ থেকে কঠোর পুলিশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোস্যাল মিডিয়া মনিটরিং করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: ফারুক হোসেন ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *