এসএমপি’র বন্দর বাজার পুলিশ ফাঁড়ি’র বার্ষিক পরিদর্শন

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দর বাজার পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করেন এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-প্রশাসন) গৌতম দেব, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা মোঃ শামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী পিপিএম বার, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা মোহাম্মদ আলী মাহমুদ, বন্দর বাজার পুলিশ ফাঁড়ির আইসি।
উপস্থিত সবাই ফুল দিয়ে পুলিশ কমিশনার কে শুভেচ্ছা জানান এবং সালামি প্রদান করেন ।

পুলিশ কমিশনার অফিস সমূহে রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ,ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন
👁️ 112 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *