বই মেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনায় ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় এর নেতৃত্বে বাংলা একাডেমি বই মেলা প্রাঙ্গণে অবস্থিত খাবারের দোকান গুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে বিভিন্ন ধরনের খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা, যথাযথভাবে খাবার সরবরাহ না করে ভোক্তাদের সাথে প্রতারণা করা ইত্যাদি অপরাধে হাজির বিরিয়ানিকে ২০ হাজার টাকা, নুর ফাস্টফুড এন্ড ফ্রুটসকে ৫ হাজার টাকা এবং ফয়সাল বিরিয়ানিকে ৫ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উল্লেখ্য যে, মূল্য তালিকা প্রদর্শন না করে ভোক্তাদের সাথে প্রতারণা করে অধিক মূল্য আদায় করা হচ্ছে মর্মে বিভিন্ন ভোক্তা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বাজার তদারকি বিশেষ ওই অভিযান পরিচালনা কালে বাংলা একাডেমির প্রতিনিধি, শাহবাগ থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *