আরএমপি’র অভিযানে দেশব্যাপী আলোচিত এমটিএফই রাজশাহী’র ২ প্রতারক আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় রাজশাহী

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র পুলিশ কমিশনার।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিনিধি  :  মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অ্যাপের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে  রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র রাজপাড়া থানার পুলিশ। এ সংক্রান্তে গতকাল বৃহস্পতিবার  ২৪ আগস্ট,  দুপুর সাড়ে ১২  টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার উপস্থিত সাংবাদিকদের মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনায় আসামি গ্রেফতারের বিষয়টি অবহিত করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও  মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন
👁️ 114 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *