সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ইসলামের কঠোর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক   :  সমাজে মানুষের নিরাপত্তা শুধু তার জীবনের নিরাপত্তার নাম নয়; তার উপার্জন, সম্পদ, সম্মান এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারও এর অন্তর্ভুক্ত। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে, হুমকি দিয়ে সম্পদ কেড়ে নেয় কিংবা সহিংসতার মাধ্যমে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে, তখন তা শুধু একজন ব্যক্তির ওপর অন্যায় […]

বিস্তারিত

শত শত কোটি টাকা খরচে নদী খনন, এক বছর না যেতেই ডুবোচর : ড্রেজার চলে, গভীরতা বাড়ে না—বিআইডব্লিউটিএর ড্রেজিং ঘিরে অনিয়ম-দুর্নীতির গুরুতর অভিযোগ

# জ্বালানি তেলের ভুয়া হিসাব # বেসরকারি ড্রেজার ভাড়া # বালু ফের নদীতে ফেলা # মেরামত খাতে অর্থ অপচয়ের অভিযোগ # দৃষ্টি আকর্ষণ নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর শীর্ষ কর্মকর্তাদের # বিশেষ সংবাদদাতা : দেশের নদ-নদীর নাব্যতা রক্ষা এবং নৌপথ সচল রাখার দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। নদী খননের নামে প্রতিবছর বিপুল অর্থ ব্যয় হলেও […]

বিস্তারিত

মিল্ক ভিটায় জালিয়াতি ও দুর্নীতির মহোৎসব  :  নির্বাচন জিতিয়ে দেওয়ার নামে ১০ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, মৃত মহিষের চিকিৎসা দেখিয়েও হরিলুট

বিশেষ সংবাদদাতা  :  বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড—মিল্ক ভিটায় দুর্নীতি, জালিয়াতি ও অর্থ আত্মসাতের একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। পরিচালক পদে নির্বাচনে বিজয়ী করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের পাশাপাশি প্রতিষ্ঠানের খামারে খড় ও ওষুধ কেনাকাটা, ভুয়া গেট এন্ট্রি, জাল কাগজপত্র এবং এমনকি মৃত প্রাণীর চিকিৎসার নামে অর্থ […]

বিস্তারিত

পুরোনো-নতুন অভিযোগ  : মানবতার ফেরিওয়ালা সেজে কোটি টাকা বদলি বাণিজ্য ঢাকার ডিসি ফরিদা খানম বিরুদ্ধে

  আল আমিন সরদার  :  ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমকে ঘিরে তাঁর আগের কর্মস্থল চট্টগ্রামের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ওঠা পুরোনো অভিযোগের পাশাপাশি ঢাকায় দায়িত্ব নেওয়ার পর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) বদলি-পদায়ন ঘিরে নতুন করে নানা অভিযোগ ও প্রশ্ন উঠেছে। চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে সরকারি খাসজমি […]

বিস্তারিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

এ.কে পলাশ কুমিল্লা) সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাস এর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকাল ৪টায় কুমিল্লা মহানগর জাসাস এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। কুমিল্লা মহানগর […]

বিস্তারিত

উপজেলা প্রকৌশলী অফিসের কাছে ড্রেন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ

বশির আহমেদ, (নরসিংদী)  :  নরসিংদীর শিবপুরে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় থেকে মাত্র প্রায় এক কিলোমিটার দূরে মাছিমপুর ইউনিয়নের ধানুয়া দক্ষিণপাড়া (বাঁশবাজার সংলগ্ন এলাকা) ড্রেন নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে মানহীন কাজ করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই নির্মাণকাজ চললেও শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসী […]

বিস্তারিত

খাদ্য পরিদর্শক সাবেক ছাত্রলীগ নেতা কামালের অঢেল সম্পদ নিয়ে প্রশ্ন : বদলি-পদায়নে প্রভাব, ঠিকাদারি তদবির বাণিজ্যের অভিযোগ; স্ত্রী-স্বজনদের নামে ফ্ল্যাট-ভবন-দোকান ও জমিতে বিনিয়োগের দাবি

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ)  :  ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অর্থ-সম্পদ অর্জন, বদলি-পদায়নে প্রভাব বিস্তার, পরিবহন ঠিকাদারি নিয়োগে তদবির বাণিজ্য এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ উঠেছে। স্ত্রী, শ্যালক, মা, ভাইসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের নামে এসব সম্পদ ও বিনিয়োগ করার অভিযোগও রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিন ময়মনসিংহ জেলা […]

বিস্তারিত

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কে এম শাহীন রেজা, (কুষ্টিয়া)  :  কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। বুধবার বেলা দুইটার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে দুজনের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। তবে পরিবার দুটির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. […]

বিস্তারিত

স্ত্রীকে ঠিকাদারি কাজ দেওয়ার অভিযোগ ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিদের বিরুদ্ধে : দেড় বছরেও তদন্ত প্রতিবেদন নেই, ‘তদন্ত কমিটির বিষয়েই তদন্ত কমিটি’র দাবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জরুরি পানি সরবরাহ প্রকল্পের পরিচালক মো. আব্দুল মজিদের বিরুদ্ধে নিজের আওতাধীন প্রকল্পে স্ত্রীকে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়া, সরকারি চাকরিবিধি লঙ্ঘন, স্বার্থের দ্বন্দ্ব এবং ক্ষমতার প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের পর তদন্ত কমিটি গঠনের দেড় বছর পেরিয়ে গেলেও সেই তদন্তের কোনো প্রতিবেদন জমা হয়নি। ফলে তদন্তের নামে […]

বিস্তারিত

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে ঠেকিয়ে দিল বিজিবি, ভারতে ফিরল তারা

সঞ্জু বনিক সৌরভ, (পঞ্চগড়)  :  পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ওই সাতজন একই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন। […]

বিস্তারিত