প্রতিসেট সেইভের বিপরীতে ২,৫০০ টাকা করে চাঁদা আদায় জাদুকাটায় সনাতন পদ্ধতির ইজারা, আড়ালে যান্ত্রিক সেইভ মেশিনে বালু উত্তোলনের তাণ্ডব

সিলেট ব্যুরো  :   সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটার পূর্ব পাড়ে কথিত ইজারা চুক্তিতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের শর্ত থাকলেও বাস্তবে ইঞ্জিনচালিত যান্ত্রিক সেইভ মেশিন দিয়ে খনিজ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ কার্যক্রমের নেপথ্যে ইজারাদার ও প্রশাসনের একটি অংশের গোপন সমঝোতা রয়েছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার সকাল থেকে দিনভর নদীর পূর্ব পাড়ে গড়ে ২১২ থেকে […]

বিস্তারিত

​২২ দিনের নিষেধাজ্ঞা শেষ: ঋণের বোঝা মাথায় নিয়ে মধ্যরাতে সাগরে নামছেন জেলেরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  মা ইলিশের প্রজনন রক্ষায় টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে পুনরায় ইলিশ শিকারে সমুদ্রে নামছেন উপকূলীয় অঞ্চলের জেলেরা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য না করে এতদিন জাল গুটিয়ে রাখলেও, টানা কর্মহীনতায় মহাজন ও এনজিওর ঋণে জর্জরিত হয়ে পড়েছেন তারা। তাই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার নতুন আশা আর বুকে বড় […]

বিস্তারিত

মজুরি আদায়ের দাবিতে হবিগঞ্জের দেউন্দি টি কোম্পানির অধীনে চার চা বাগানে কর্মবিরতি , দাবি না মানলে সচিবালয় ঘেরাওয়ের হুশিয়ারি দিচ্ছে শ্রমিকরা

হবিগঞ্জ প্রতিনিধি   :  মজুরি সংক্রান্ত সমস্যার সমাধান ও দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি টি কোম্পানি অধীনে চার চা বাগানের শ্রমিকরা। এ দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তাঁরা। প্রয়োজনে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার লাল চান্দ চা […]

বিস্তারিত

গোপালগঞ্জ শিক্ষিকা ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ  প্রতিনিধি  :  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। পরে আদালতের নির্দেশে গোপালগঞ্জ সদর থানা পুলিশ মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করেছে। মামলার বাদী ওই নারী মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা। […]

বিস্তারিত

শাহরাস্তিতে ক্লাস না নেওয়া ও অনুপস্থিতির অভিযোগে ৪ শিক্ষককে শোকজ  : ভোলদিঘী কামিল মাদ্রাসায় পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগ; তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক  : , শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী ভোলদিঘী কামিল মাদ্রাসায় নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে পাঠদান না করা, শিক্ষার্থীদের ক্লাস থেকে বঞ্চিত করা এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চার শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে তাঁদের […]

বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচি  :  সিলেবাসের বাইরে বই পড়লো ২০ হাজার শিক্ষার্থী

মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  বিদ্যালয়ের সিলেবাসের বাইরে সাহিত্য ও নৈতিক শিক্ষাবিষয়কসহ বিভিন্ন বই পড়ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ২০ হাজার শিক্ষার্থী। দুই মাসের মধ্যে চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাছাই করা বিভিন্ন বই পড়ে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেসকনফারেন্সে এসব বিষয় জানান জেলা প্রশাসক মো. আবুসাঈদ। ৩১ অক্টোবর বই পড়া শিক্ষার্থীদেরকে […]

বিস্তারিত

লুটপাটের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে গেছেন; বর্তমান সরকার গ্রাম থেকে শহর— সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছেন……… স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

মো হাবিবুর রহমান  :  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, লুটপাটের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে গেছেন। তিনি বলেন, বর্তমান সরকার গ্রাম থেকে শহর— সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে কাজ করছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রহমান ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে কসবা – আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতাল […]

বিস্তারিত

তিতাসে অবৈধ ফাঁদ, অভিযানে জব্দ জাল

মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  নদীতে মাছের অবাধ বিচরণ ও প্রজনন ব্যাহতকারী অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। বুধবার তিতাস নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৫০টি চায়না দুয়ারী বা রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল পৌর এলাকার আনন্দবাজার ঘাটে পুড়িয়ে […]

বিস্তারিত

শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ত্ব নুরপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও প্রবীন মুরুব্বি পীরজাদা আলহাজ্ব সৈয়দ গাজিউর রহমানের জানাজা নামাজে অর্ধ লক্ষাধিক মুসল্লি ঢল

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)  :  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ঐতিহ্য বাহী সুরাবই গ্রামের সাহেব বাড়ির নিবাসী জেলার প্রাণ পুরুষ , সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি , মুড়ারবন্দ দরবার শরীফে হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) পূর্ব – পশ্চিম শায়িত এর উত্তরসূরী বংশধর ও অত্র এলাকার শেষ মুরুব্বি , নুরপুর ইউনিয়নে বিপুল ভোটে তিন […]

বিস্তারিত

কৃষি ব্যাংকে এখন পর্যন্ত ঋণ না দেওয়ায় চুনারুঘাটে দেউন্দি টি কোম্পানি তীব্র আর্থিক সংকটে সোমবার হতে সকল চা কারখানা তালা দিয়ে কর্মবিরতি পালন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)  :  সাপ্তাহিক মজুরি না পেয়ে হবিগঞ্জের চুনারুঘাটে দেউন্দি টি কোম্পানি অধীনে তীব্র আর্থিক সংকটে সোমবার হতে সকল চা কারখানা তালা দিয়ে প্রতিদিন কর্মবিরতি পালন করে যাচ্ছে শ্রমিকরা। চা বাগান শ্রমিক সূত্রে জানা যায় , গত সোমবার মজুরি পাওয়ার কথা থাকলে ও কোম্পানি নির্ধারিত সময়ে ভেতর সাপ্তাহিক মজুরি টাকা না […]

বিস্তারিত