মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না—–এমপি মনজুরুল ইসলাম মঞ্জু.

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর)  :  আজ শনিবার ১৬ মে,  সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদরাসা এবং চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় সুমা খাতুনের সভাপতিত্বে প্রতিষ্ঠান প্রাঙ্গনে, দিনাজপুরের বীরগঞ্জ জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদরাসা ও চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। […]

বিস্তারিত

বাঘাইছড়িতে বাদপড়া শিশুদের হাম-রুবেলা টিকাদানে বিশেষ মাইকিং

মোঃ রফিকুল ইসলাম রিয়াজ, (বাঘাইছড়ি)  :  বাঘাইছড়ি উপজেলায় বাদপড়া শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে এলাকাব্যাপী বিশেষ মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান […]

বিস্তারিত

সিলেট ও জগন্নাথপুরে যুবলীগ নেতা শিবলুর ত্রাসের রাজত্ব :  গ্রেপ্তার না হওয়ায় জনমনে আতঙ্ক

মোঃরফিকুল ইসলাম সোহাগ, (সুনামগঞ্জ)  :  সিলেটের আওয়ামী যুবলীগ নেতা গুলজার মিয়া ওরফে শিবলু বর্তমানে স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছেন। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর কিছুদিনের জন্য যুক্তরাজ্যে পাড়ি দিলেও পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সুযোগে দেশে ফিরে এসেছেন তিনি। অভিযোগ উঠেছে জনৈক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে বর্তমানে তিনি সিলেট ও জগন্নাথপুর এলাকায় পুনরায় […]

বিস্তারিত

গাজীপুরে নিহত পরিবারের পাশে গোপালগঞ্জ ২ আসনের এমপি ডা কেএম বাবর

মোঃ সাইফুর রশিদ চৌধুরী. :  গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক নারী, তার তিন শিশুসন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত পরিবারের পাশে দাড়িয়েছেন গোপালগঞ্জ ২ আসনের এমপি ডা. কেএম বাবর। নিহত শারমিন আক্তারের ভাইদের চাকুরী দেওয়ার আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় নিহত রসুল ও শারমিন আক্তারের গ্রামের বাড়ি পাইককান্দি গিয়ে পরিবারের খোঁজ খবর […]

বিস্তারিত

সুন্দরবনে বনদস্যু-কোস্টগার্ড বন্দুকযুদ্ধ, অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর ৩ দস্যু আটক :  শরণখোলা থানায় মামলার প্রস্তুতি 

নইন আবু নাঈম  (শরণখোলা)  :  সুন্দরবনে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনী সঙ্গে কোস্টাগার্ডে বন্দুকযুদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবরুদসহ আটক হয়েছেন দস্যু বাহিনী সক্রিয় তিন সদস্য। দস্যুদমনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ অভিযান চলাকালে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীর মরা চানমিয়াখালী খাল সংলগ্ন এলাকায় বনদস্যু ও কোস্টগার্ডের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা […]

বিস্তারিত

কর অঞ্চল ১০-এর নাজির শাখায় দুর্নীতির সাম্রাজ্য: কমিশন বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারে ‘কোটিপতি’ মিরাজ ইবনে মাহবুব  !

নিজস্ব প্রতিবেদক  :  দেশের রাজস্ব খাতের একটি গুরুত্বপূর্ণ দপ্তর—কর অঞ্চল ১০-এর নাজির শাখা। যেখানে কর আদায়, ট্রেজারি চালান সংরক্ষণ, ক্যাশ ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ আর্থিক নথিপত্র রক্ষণাবেক্ষণের মতো স্পর্শকাতর দায়িত্ব পালন করা হয়। অথচ সেই সংবেদনশীল শাখাকেই ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করেছেন নাজির মিরাজ ইবনে মাহবুব—এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মহলে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বরাদ্দকৃত […]

বিস্তারিত

রাজধানীর ধোলাইপাড়ে বাংলা নিউজ টুডের স্টুডিও অফিসের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর ধোলাইপাড়ে সংবাদমাধ্যম “বাংলা নিউজ টুডে”-এর নতুন স্টুডিও অফিস উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান জামাল মেম্বার মার্কেট, ৬৬১,পূর্ব ধোলাইপাড়, ধনিয়া রোডে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ শাহ আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে […]

বিস্তারিত

নৌপথ রক্ষার আড়ালে লুটপাটের সাম্রাজ্য : বিআইডব্লিউটিএ’র আইয়ুব আলীর বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  :  দেশের নৌপথের নাব্যতা রক্ষা, নদী খনন ও অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে সরকার। কিন্তু সেই মহৎ উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ভেতরে গড়ে উঠেছে এক শক্তিশালী দুর্নীতির বলয়—যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সংস্থাটির প্রধান প্রকৌশলী (ডিজাইন অ্যান্ড মনিটরিং) আইয়ুব আলী।   টেন্ডার বাণিজ্য, ড্রেজিং প্রকল্পে […]

বিস্তারিত

ঢাকা ওয়াসা যেন ‘হিরক রাজার দেশ ’! ইব্রাহীম খলিল–জোনায়েত সিন্ডিকেটের দাপটে জিম্মি কর্মচারীরা !

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির সূতিকাগার হিসেবে বহুদিন ধরেই আলোচিত ঢাকা ওয়াসা। বিগত আওয়ামী শাসনামলে ফ্যাসিস্ট দোসর হিসেবে পরিচিত তাকসিম এ. খান চক্রের সীমাহীন লুটপাটে সংস্থাটি কার্যত তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সরকারের পটপরিবর্তনের পরও থামছে না অনিয়ম, দুর্নীতি ও প্রভাববাণিজ্য। বরং নতুন করে আলোচনায় এসেছে ওয়াসার প্রশাসন-২ বিভাগ, যেখানে উপ-সচিব পদে দায়িত্ব পাওয়া […]

বিস্তারিত

আওয়ামী ছত্রছায়া থেকে বিএনপির খোলসে: মিরপুরের দুই ভাইয়ের ‘ভূমিদস্যু সাম্রাজ্য’ নিয়ে তোলপাড় !

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি কথিত ভূমিদস্যু চক্র এখন নতুন রাজনৈতিক খোলসে ফিরে এসেছে—এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে গফুর মোল্লা ও রহমান মোল্লা নামে দুই সহোদরের বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য, আওয়ামী সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে ক্ষমতাসীন ঘরানার স্থানীয় প্রভাবশালীদের নাম ভাঙিয়ে ফের সক্রিয় হয়েছেন […]

বিস্তারিত