চাপাইনবয়াবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ!

এম. এস. আই শরীফ,  (চাঁপাইনবাবগঞ্জ) :  চাাপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’র বিজয়ী খেলোয়াড়দের বুট, জার্সি, প্যান্ট ও খেলাধূলার সামগ্রী শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ৩টায় পাবলিক ক্লাব মাঠে বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এ ক্রীড়া সামগ্রী খেলোয়াড়দের মাঝে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে […]

বিস্তারিত

গোপালগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ; আমির মামুনুল হক ঘোষণা করলেন “খিলাফতের বাংলাদেশ” গঠনের লক্ষ্যমাত্রা

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ পৌরপার্কের উন্মুক্ত পার্ক প্রাঙ্গণে ১৩ সেপ্টেম্বর শনিবার  দুপুর থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত হলো বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সমাবেশ। সমাবেশে সদর উপজেলা, কোটালীপাড়া, মুকসুদপুর, টুংগীপাড়া, কাশিয়ানী ও পার্শ্ববর্তী জেলার সহস্রাধিক সমর্থক ও নেতৃবৃন্দ মিছিল হিসাবে অংশগ্রহণ করেন। বিকাল তিনটায় প্রধান সমাবেশ শুরু হয়। জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক […]

বিস্তারিত

গাজীপুরের  কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

শাকিল হোসেন গাজীপুর (কালিয়াকৈর) :  গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমি দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে পল্লী বিদ্যুৎ এপেক্স ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। এতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও যৌথ বাহিনীর সদস্যরা […]

বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে পাপিয়া’র গণসংযোগ 

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ)  : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া গণসংযোগ করেছেন। আজ শনিবার বিকেল ৩ টায় নাচোল বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্যে তিনি এ আসনে মনোনয়নের ভিড়ে তিনিও একজন প্রার্থী হিসেবে বিএনপির ৩১ দফা প্রচার করেন। তিনি দলের মধ্যে বিভক্তি দুর করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার […]

বিস্তারিত

গোপালগঞ্জে গণফোরাম নেতা কাজী মেসবাহ উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গণফোরামের সভাপতি পরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রয়াত নেতা অ্যাডভোকেট কাজী মেসবাহ উদ্দিনকে স্মরণে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৩  সেপ্টেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ পাবলিক হল মোড়ে কেএসপি রুফটপ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা গণফোরামের আহবায়ক অ্যাডভোকেট সরদার নওশের আলী। সভায় প্রধান অতিথি […]

বিস্তারিত

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন :  মানব জাতিকে সভ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে রাসুল (স.)’র আদর্শ উত্তম-অনুসরণীয়

স ম জিয়াউর রহমান, (চট্টগ্রাম) :  শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে শ্রমজীবীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। রাসুল (স.) শ্রমিক এবং মালিককে যার যার কর্তব্য ও অধিকারের বিষয়ে শিক্ষা দিয়েছেন। সে শিক্ষা অনুসরণ করলে কেউ কাউকে ঠকাতে না পারা বা যার যার দেনা পাওনা বুঝিয়ে পাওয়ার ক্ষেত্রে সুর্নিদ্দিষ্ট নীতির কোন বিকল্প থাকে না। আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার […]

বিস্তারিত

কক্সবাজারের রামুতে বিজিবির অভিযান  :  ২৬,৭০০ পিস ইয়াবাসহ ১ জন আটক

কামাল উদ্দিন জয়,(কক্সবাজার)  : কক্সবাজার জেলার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর বিশেষ অভিযানে ২৬,৭০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক আসামীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮০ লাখ ১০ হাজার টাকা। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। রামু ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব […]

বিস্তারিত

গোমস্তাপুরে বিএনপির ৩১ দফার গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করলেন ড. এস. এ. অপু

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ) : বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গনসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ড. এস এ অপু। আজ শনিবার ১৩ সেপ্টেম্বর,  বিকেলে গোমস্তাপুর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেন তিনি। বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, মতবিনিময় করে দলীয় কর্মীদের সাথে […]

বিস্তারিত

ঝালকাঠি সদরের  গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত 

ঝালকাঠি প্রতিনিধি  : ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার  ১৩ সেপ্টেম্বর,  বিকেলে ৮ নং ওয়ার্ডের সভাপতি আঃ মতিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল […]

বিস্তারিত

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত  : স্বামী আটক

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, (জয়পুরহাট)  :  সদর উপজেলার বড় তাজপুর গ্রামে স্বামীর ধারলো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে স্বামী জহির উদ্দিন (৫২) তার স্ত্রী রোকেয়া বেগমকে (৪৫) গতকাল শ্রক্রবার দিবাগত রাতের কোন এক সময় “দা” জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রোকেয়া নিহত হন। ঘাতক স্বামী জহির উদ্দিন একই গ্রামের […]

বিস্তারিত