ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫টি কচ্ছপ জব্দ, প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করল বিজিবি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্তে অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।


বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সালদানদী বিওপির টহলদল উপজেলার শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাচারের উদ্দেশ্যে রাখা ৬৫টি কচ্ছপ জব্দ করা হয়। জব্দকৃত কচ্ছপের মধ্যে ৪টি বড় পেপসেল টারটেল এবং ৬১টি ছোট সন্দি কাসিম প্রজাতির কচ্ছপ রয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়।

পরে দেশের প্রচলিত আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালা অনুযায়ী বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে বিজিবির উপস্থিতিতে কচ্ছপগুলো সালদানদীতে অবমুক্ত করা হয়।


বিজ্ঞাপন

অবমুক্তকরণ কার্যক্রমে সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, সামাজিক বন বিভাগ কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং বন্যপ্রাণী পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বনজ ও বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও বিজিবি অঙ্গীকারাবদ্ধ।

ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান ও বন্যপ্রাণী পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

👁️ 52 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *