আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মোঃ মাফিজুল ইসলাম, (জয়পুরহাট)  :  ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। মঙ্গলবার সকালে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়ার ঐতিহ্যবাহী লকমা জমিদার বাড়ি চত্বরে নিজ হাতে আগাছা কেটে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উপজেলা প্রশাসন, পৌরসভা, স্থানীয় ইউপি ও বিডি ক্লিনের […]

বিস্তারিত

মাগুরায় সদর উপজেলা মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত 

মোঃ সাহেব আলী মাগুরা  : মাগুরা সদর উপজেলা পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা/উত্তম মৎস্য চাষ অনুশীলন এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১০ নভেম্বর সকাল ১০ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ হলরুমে মাগুরা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এই অনুষ্ঠান করা হয়। মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা […]

বিস্তারিত

গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, কাশিয়ানীতে সড়ক অবরোধ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী   :  দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।  টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে কাশিয়ানীর বিভিন্ন স্থানে সড়কে […]

বিস্তারিত

জামালপুরে রাস্তা মেরামতের কাজে বাধা, ইউপি সদস্যকে মারধরের অভিযোগ : বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি  (জামালপুর)৷ :  জামালপুরের মাদারগঞ্জে ভেঙে যাওয়া রাস্তা মেরামতের কাজে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নিজাম উদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির বহিষ্কৃত দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজনের বিরুদ্ধে।এ ঘটনায় আহত ইউপি সদস্য নিজাম উদ্দিনের ভাই মো. নিমন মোল্লা বাদী হয়ে আবু সাঈদ সুজনকে […]

বিস্তারিত

লালমনিরহাটে ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

লালমনিরহাট প্রতিনিধি   : প্রশিক্ষণ শেষে হাতে এসেছে সেলাই মেশিন। এবার ঘরে বসেই কাজ করে আয় করার সুযোগ তৈরি হয়েছে লালমনিরহাটের ১০০ নারীর। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসের বিনা মূল্যের প্রশিক্ষণ শেষে জেলার পাঁচ উপজেলার এসব নারীকে একটি করে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। এতে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি পরিবারে আর্থিকভাবে অবদান রাখার নতুন সম্ভাবনা তৈরি […]

বিস্তারিত

এখনো সন্ধান মেলেনি সুন্দরবনে নিখোঁজ পর্যটকের

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  এখনও সন্ধান মেলেনি সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের। শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে আলোরকোল শুঁটকি পল্লির সমুদ্র সৈকতে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যান ওই পর্যটক। তবে ব্যাগে থাকা জাতীয় পরিচয় পত্রের সূত্র ধরে তার নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে বন বিভাগ। নিখোঁজ পর্যটকের নাম মো. রিয়াজ […]

বিস্তারিত

শরণখোলায় বিপ্লব ও‌ সংহতি দিবস পালিত

শরলখোলা (বাগেরহাট) প্রতিনিধি  : বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে। ৭ নভেম্বর সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রায়েন্দা বাজারস্থ কেন্দ্রীয় কার্যালয় সামনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেখার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় […]

বিস্তারিত

দুবলায় সাগরে গোসল করতে নেমে ভেসে গেছে পর্যটক

নিজস্ব সংবাদদাতা,(বাগেরহাট)  :  পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রিয়াজ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকাল তিনটার দিকে সাগরের পানিতে নেমে পড়লে এ ঘটনা ঘটে। তবে, নিখোঁজ পর্যটকের ঠিকানা সহ বিস্তারিত তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি। কোস্টগার্ড ও জেলে সূত্রে যায়, পশ্চিম সুন্দরবনের শ্যানগরের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন থেকে সকালে পাস নিয়ে হিরন পয়েন্ট ও নিলকমল হয়ে […]

বিস্তারিত

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত আইআইউসি’র ছাত্রী মাইশা’র মৃত্যুর জন্য দায়ী লরি চালক গ্রেফতার

দিদার টুটুল, (চট্টগ্রাম)  :  সীতাকুণ্ডে মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (IIUC) মেধাবী শিক্ষার্থী মাইশা’র মৃত্যুর জন্য দায়ী লরি চালককে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টায় চট্টগ্রাম গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সাঁড়াশী অভিযান চালিয়ে ঘাতক লরি চালক মোঃ রিয়াজ উদ্দিন (৩২)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে ডিবি পুলিশ সীতাকুণ্ড মডেল […]

বিস্তারিত

নওগাঁর মান্দাসহ বিভিন্ন উপজেলায় সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে, কৃষকদের জিম্মি করার অভিযোগ

উজ্জ্বল কুমার (নওগাঁ)  :  নওগাঁর মান্দাসহ বিভিন্ন উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। সারসংকটের অজুহাত দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা। এ ঘটনায় অতিরিক্ত দামে সার বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন […]

বিস্তারিত