কুড়িগ্রামে ধরলার তীর থেকে অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আরমান হোসেন রাজু,  (রংপুর)  :  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবের চর সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আইয়ুবের চর এলাকায় কয়েকজন […]

বিস্তারিত

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা ছিনতাই

আরমান হোসেন রাজু, (নওগাঁ)  :  নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে অলিফ চন্দ্র দত্ত (৫০) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ​গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে […]

বিস্তারিত

মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন-এ ভোররাতে দুই দোকানে তালা ভেঙে চুরি

বরিশাল প্রতিনিধি  :  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে ভোররাতে দুই ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গতকাল ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ মোসলেম হাওলাদার ও আক্তার হোসেনের দোকানে চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা কাজী রশিদ দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে […]

বিস্তারিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেলেন ড.অধ্যাপক রফিকুল ইসলাম সরদার

মকবুল হোসেন (ময়মনসিংহ)  :  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে ফিশারিজ, বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় […]

বিস্তারিত

সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ

সুনামগঞ্জ প্রতিনিধি  : সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছেন ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের নেতৃবৃন্দরা। বুধবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সনামগঞ্জ জেলা ব্যাটারী চালিত […]

বিস্তারিত

গাজীপুর ৫ এর এমপি ফজলুল হক মিলনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

মোঃ আলমগীর মোল্লা  :  গাজীপুরে ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে। স্থানীয় রাজনীতিবীদ ও সাধারণ জনগণের মতে, গাজীপুর-৫ আসনের একজন অভিজ্ঞ ও জনবান্ধব […]

বিস্তারিত

বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার

এম জি বাবর (নোয়াখালী)৷ :  নোয়াখালীর বেগমগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে চৌমুহনী থেকে আবদুর রহমান মাহফুজ (২৫) নামে এক মাদক পাচারকারী সদস্যকে সহস্রাধিক ইয়াবা সহ গ্রেপ্তার করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে চৌমুহনী করিমপুর রোডে মনপুরা পদ্মা হাউজ নামীয় দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। সে চট্টগ্রাম […]

বিস্তারিত

পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি  : পাবনা সাঁথিয়ার মিয়াপুর মিনারপাড়া এলাকার এক পুকুর থেকে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মর দেহ উদ্ধার করেছে সাঁথিয়া থানা পুলিশ । নিহত ব্যক্তি ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত: সেকেন সরদারের ছেলে আব্দুল আজিজ (৫৫)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ গতকাল সোমবার (০৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের […]

বিস্তারিত

ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা

মকবুল হোসেন,, (ময়মনসিংহ)  :  মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ছুম্মা আমীন এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে […]

বিস্তারিত

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার ?

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী)  :  সাড়ে তিন বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির নামে রাজশাহীর টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে একটি মরদেহ। কাগজপত্রে মৃত ব্যক্তির নাম হেফাজ উদ্দিন। তবে তার স্বজন, প্রতিবেশী ও সাবেক সহকর্মীদের বক্তব্য অনুযায়ী, হেফাজ উদ্দিনের মৃত্যু হয়েছিল ২০২৩ সালের মার্চে। তাহলে ২০২৬ সালের জুলাইয়ে দাফন করা মরদেহটি কার—এ প্রশ্নই এখন সামনে এসেছে। […]

বিস্তারিত