বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন—— এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করলেন দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের মানবিক এমপি আলহাজ্ব নজরুল ইসলাম মঞ্জু। ৩০ মে শনিবার সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। […]

বিস্তারিত

টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক আকাশ সদস্য সচিব সোহেল

নিজস্ব প্রতিনিধি (টেকনাফ)  :  টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) টেকনাফে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. আবছার কবির আকাশকে আহ্বায়ক, স্টার নিউজের শহীদ উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং জিটিভির মোহাম্মদ সোহেলকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও ডিবিসি […]

বিস্তারিত

সেনাসদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি এবং শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক  :  গতকাল  বৃহস্পতিবার   ২৮ মে, সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি এবং শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল  বৃহস্পতিবার ২৮ মে,  ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানস্থলে আগমন করলে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এ […]

বিস্তারিত

আমতলীতে ঈদুল আযহা উপলক্ষে বাজার সামগ্রী নিয়ে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা)  :  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  বরগুনার আমতলীতে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির সদস্যরা নিজেদের হাত খরচের টাকা সাশ্রয় করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আমতলী পৌরসভার বিভিন্ন এলাকার দরিদ্র, নিম্নআয়ের ও ক্যান্সারে আক্রান্ত পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় […]

বিস্তারিত

মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ

আওরঙ্গজেব কামাল  :  বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় “মব ভায়োলেন্স” বা উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা এখন কেবল বিচ্ছিন্ন আইনশৃঙ্খলার সমস্যা নয়; এটি ধীরে ধীরে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে। গণপিটুনি, দলবদ্ধ হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত আক্রোশ এবং গুজবকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা দেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার এবং রাষ্ট্রীয় সুশাসনের জন্য গভীর […]

বিস্তারিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাণী

নিজস্ব প্রতিবেদক  :  “বাংলাদেশসহ দুনিয়াজুড়ে মুসলমানদের আমি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। কামনা করি তাদের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইসলাম ও ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। এর অন্তর্নিহিত চেতনা হচ্ছে ‘ত্যাগের উৎসব’। এটি কোরবানী ঈদ নামেও পরিচিত। ঈদুল আযহার তাৎপর্য হচ্ছে আল্লাহ’র নৈকট্য লাভ করা। সেজন্য বিশ্বমুসলিম ঈদুল আযহার উৎসবে […]

বিস্তারিত

ফায়ার সার্ভিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  :  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দুই কর্মচারীর বিরুদ্ধে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জেরে একাধিক সংবাদকর্মীকে হুমকি, ভয়ভীতি ও অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ফায়ার ফাইটার সাদ্দাম হোসেন ও ওয়্যারহাউস ইন্সপেক্টর রেজায় রাব্বির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের […]

বিস্তারিত

১০০ দিনে নতুন সরকারের যুগান্তকারী পদক্ষেপ  : -পর্যটনকে অর্থনৈতিক চালিকাশক্তি করার মাস্টারপ্ল্যান

বিশেষ প্রতিবেদন  :  একশো দিন পূর্ণ করলো বিএনপির নেতৃত্বে গঠিত ​সরকার। পাঁচ বছর মেয়াদি একটি সরকারের জন্য ১০০ দিন খুবই সংক্ষিপ্ত সময়। তারেক রহমান বলেছিলেন “আই হ্যাব এ প্লান”। সেই উক্তির আলোকে প্রথম ১০০ দিনের কর্মতৎপরতা আশাপ্রদ। এই অর্জনের মধ্যেই দেখা যাচ্ছে তার ভবিষ্যৎ বৈশিষ্ট্য ও যাত্রাপথের সফলতা। দায়িত্ব গ্রহণের পর নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি […]

বিস্তারিত

এক-এগারোর মূল পরিকল্পনাকারী মইন ও দুই সম্পাদক

বিশেষ প্রতিনিধি  :  ২০০৭ সালের ১১ জানুয়ারি অসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের অপরাধে তৎকালীন কুশীলবদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচার অনুষ্ঠিত হবে এবং আগামী ঈদুল আজহার পরপরই এই সংক্রান্ত আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম […]

বিস্তারিত

ইতিহাসের একটি দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস হবে বইটি  —–এসএম জিলানী, এমপি

নিজস্ব প্রতিবেদক  :  বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘জিয়াউর রহমান: এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এবং গোপালগঞ্জ ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জিলানী বইটি’র মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বইটি ইতিহাসের একটি দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস […]

বিস্তারিত