
নইন আবু নাঈম (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ অক্টোবর সকালে বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।

সভায় বক্তব্য রাখেন সাউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের কর্মকর্তা আলমগীর হোসেন মিরু সহ সিপিপি, রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন স্বেচ্ছাসেবকগন এসময় উপস্থিত ছিলেন।
👁️ 116 News Views
