গোপালগঞ্জে একুশের প্রথম প্রহরে নবনির্বাচিত এমপি কে এম বাবরের শ্রদ্ধা নিবেদন: শহীদ মিনারে মানুষের ঢল

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

​মো সাইফুর রশিদ চৌধুরী  :  যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের মানুষের ঢল নামে।


বিজ্ঞাপন

​রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহর শুরুর সাথে সাথেই শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। প্রথমেই শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা কে এম বাবর। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

​সংসদ সদস্যের শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান এবং জেলা পুলিশ সুপার মো হাবিবউল্লাহ। এরপর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে একে একে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।


বিজ্ঞাপন

​রাত বাড়ার সাথে সাথে শহীদ মিনার চত্বর জনসমুদ্রে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন আর হাতে ফুলের তোড়া নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে হাজারো মানুষ শহীদ মিনারে সমবেত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত সংসদ সদস্য কে এম বাবর ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


বিজ্ঞাপন
👁️ 35 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *