নেত্রকোণার মদনে গরু আনতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

মোঃ আলম খান, (নেত্রকোণা)   :  নেত্রকোণার মদনে গরু আনতে গিয়ে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামের এক বৃদ্ধ কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের সামনের হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম এরশাদ বাগজান গ্রামের মৃত এলাই নেওয়াজ খাঁ’র ছেলে।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে বাড়ির সামনে হাওরে ঘাস খাওয়ার জন্য গরু রেখে আসেন কৃষক আমিনুল ইসলাম এরশাদ। সকাল ১০টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি গরুগুলো বাড়িতে আনতে যান। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। বৃষ্টি শেষে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পরে স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাতুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন। নিহতের প্রতিবেশী আশরাফুল ইসলাম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন

এদিকে, খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাদির হোসেন শামীম নিহতের বাড়ি পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।


বিজ্ঞাপন

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ নামের এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *