জাবির ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

শিক্ষাঙ্গন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‌্যাগিংয়ের অভিযোগে তাদের বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর বহিষ্কার থাকাকালীন সময়ে তারা হলে অবস্থান ও যেকোন ধরণের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।


বিজ্ঞাপন

রবিবার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তারা সবাই পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজ।


বিজ্ঞাপন

বহিষ্কৃত ৭ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন, জাহানারা ইমাম হলের শিক্ষার্থী কিফায়াত সাদমান ইশাদি ও রুবাইয়া বিনতে হাশেম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থী অংকন ভদ্র, সাইফুর রহমান সরকার, নাজ্জাশি সুলতান এবং মওলানা ভাসানী হলের শিক্ষার্থী রাকিব হোসেন ও তানভীর আহমেদ শুভ।


বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মজিবর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মুহাম্মদ তারেক ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা।

👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *