
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : লোডশেডিংয়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন থেকে ৪৮ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়।
ঐক্যবদ্ধ আখাউড়ার আয়োজনে সড়ক বাজার মুক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা ইয়াকুব আলী।

বক্তব্য রাখেন যুবদল নেতা মোবাশ্বের আহসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, ঐক্যবদ্ধ আখাউড়ার আহবায়ক আমজাদ ভূইয়া, জাতীয় পার্টির নেতা জেনহারুল ইসলাম লিটন, যুব সংগঠক রোবায়েদ খান প্রমুখ।

বক্তারা বলেন, ‘আখাউড়ায় লোডশেডিংয়ের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। অতিষ্ট হয়ে পড়েছে সাধারন মানুষ। ৪৮ ঘন্টার মধ্যে।লোডশেডিং না কমালে বৃহত্তর আন্দোলন গড়ে তেলা হবে।’
👁️ 105 News Views
