রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জাতীয় জীবন-যাপন রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৩১) নামে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত মোহাম্মদ আলী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মোতালিব ব্যাপারি ছেলে। পুলিশ নিহতের বর্তমান ঠিকনা জানাতে পারেনি। হাতিরঝিল থানার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে জানতে পেয়েছি, সকালে হাতিরঝিলের রামপুরা রোডের ইউলুপের মুখে অজ্ঞাত একটি গাড়ি মোহাম্মদ আলীর পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এ সময় মোহাম্মদ আলী তার গাড়ি থেকে নেমে গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেন। গাড়িটি না থেমে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কিন্তু স্থানীয়রা গাড়িটিকে চিনতে পারেনি।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *