ওবায়দুল কাদের আর খালেদা জিয়ার চিকিৎসা এক নয়: শিক্ষামন্ত্রী

জাতীয়

আজ ৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলা নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলেও কারাবন্দি খালেদা জিয়াকে কেন পাঠানো হচ্ছে না?


বিজ্ঞাপন

এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ওবায়দুল কাদের আর খালেদা জিয়ার চিকিৎসা এক নয়।’ তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের কোন কারারুদ্ধ মানুষ নন, তিনি একজন মুক্ত ও স্বাধীন মানুষ। তিনি অসুস্থ হয়েছেন তাই তাকে বিদেশে পাঠানো হয়েছে; জনসাধারণ, বিএনপির অন্যানরাও যেভাবে চিকিৎসার জন্য বিদেশে যায়।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া অপরাধের দায়ে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া একই বিষয় নয়।’


বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার যে অসুস্থতা, সেই অসুস্থতার ভাল চিকিৎসা যদি দেশে না হতো, তাহলে আদালতের নির্দেশেই তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হতো।’


বিজ্ঞাপন

এর পরে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

👁️ 141 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *