শার্শার কৃতি সন্তান আবু হুরাইরা সাবিতের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ

নিজস্ব প্রতিনিধি (শার্শা)  :  যশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। তাঁর এই অর্জনে পরিবার, শিক্ষক ও নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। আবু হুরাইরা সাবিত যশোর জেলার শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর পশ্চিম পাড়ার বাসিন্দা। সাবিতের পিতা মো. মনির উদ্দিন, […]

বিস্তারিত

ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন (ময়মনসিংহ)  :  ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি মতবিনিমা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর […]

বিস্তারিত

বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর)   : জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’ শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এ কর্মসূচির উদ্বোধনের পরপরই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের নেতৃত্বে এবং পৌর প্রশাসক দীপংকর বর্মনের উপস্থিতিতে বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা শাখার […]

বিস্তারিত

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি : ২১ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( জিএসটি গুচ্ছ ) আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও যোগ হতে পারে তালিকায় । পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জানান, […]

বিস্তারিত

মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা

আশরাফুজ্জামান, (গাইবান্ধা)  :  গাইবান্ধা সদরে দিনের দিশারী মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও পল্লী চিকিৎসক হাছান আলীর বিরুদ্ধে মেয়েকে জড়িয়ে মিথ্যা অভিযোগ তুলে মাদরাসায় হামলাা চালিয়েছে এক সাবেক ছাত্রীর পরিবার। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক ওই ছাত্রীর পরিবারকে থানায় নিয়ে যায় পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ি মোড় নামক স্থানে দিনের দিশারী মহিলা মাদরাসায় এ […]

বিস্তারিত

পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :   বাংলাদেশ কারিশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার অনন্য নিদর্শন। নিজ হাতে রঙিন কাগজ দিয়ে তৈরি করা উপহার সামগ্রী তুলে দিয়ে শিক্ষকদের বরণ করে নিলেন আই.ডি.এ ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি থানার সামনে অবস্থিত আই.ডি.এ টেকনিকেল ট্রেনিং ইনস্টিটিউট এই হৃদয়গ্রাহী দৃশ্যের অবতারণা হয়। চারুকলা, বিপিএড ও আইসিটি ট্রেডের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা […]

বিস্তারিত

কালিকচ্ছ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও সঠিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান কবির বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর বিদ্যালয় পরিদর্শনে তার সঙ্গে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার ভট্টাচার্য বিদ্যালয় এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি শ্রেণীকক্ষ শিক্ষা কার্যক্রম ও বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ […]

বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ,  (চাঁপাইনবাবগঞ্জ)  :  “মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের সচেতনতা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার দুপুরে পৌর এলাকার রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় বিদ্যালয়ের হল রুমে এই আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির […]

বিস্তারিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ​মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি […]

বিস্তারিত

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি  :  রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার গণিত ও ইংরেজি বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের পর আবারও সেসব খাতা পরীক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ২৭ জন শিক্ষককে বোর্ডে ডেকে নিয়ে খাতা দেখানো হয়েছে বলে বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে। বোর্ড সূত্রের দাবি, এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের […]

বিস্তারিত