শেয়ার, শতকোটি টাকা, দুদকের অনুসন্ধান ও মানিলন্ডারিং অভিযোগে ঘেরা বাংলা টিভি : সৈয়দ সামাদুল হককে ঘিরে বিস্ফোরক অভিযোগের জাল, বিচারিক নিষ্পত্তির অপেক্ষায় বহু প্রশ্ন !

নিজস্ব প্রতিবেদকব :  বাংলাদেশের বেসরকারি গণমাধ্যম খাতে একসময় সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে আলোচিত বাংলা টিভি এখন ঘিরে রয়েছে শেয়ার জটিলতা, কোটি কোটি টাকার আর্থিক লেনদেন, বিনিয়োগকারীদের অভিযোগ, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এবং মানিলন্ডারিং মামলাসহ নানা বিতর্কে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা এসব অভিযোগ নতুন করে […]

বিস্তারিত

উদ্যোগ্তা ও শেয়ারহোল্ডারদের বাইরে রেখে এনআরবিসি ব্যাংকে চলছে লুটপাট, মূল নায়ক চেয়ারম্যান এমডি​​​​​​​

নিজস্ব প্রতিবেদক  :  বর্তমানে স্বতন্ত্র পরিচালক দ্বারা পরিচালিত এনআরবিসি ব্যাংকের এর সুনামকে ক্ষুন্ন করার জন্য তথাকথিত ফরেন্সিক অডিটর কেপিএমজি বাংলাদেশ বা রহমান হক চার্টার্ড একাউন্টেন্ট একটি মনগড়া রিপোর্ট তৈরি করে। ব্যাংকের সিবিএস সিস্টেমে কখনোই কোন ডাটা মুছে ফেলা যায় না এবং এ ধরনের সফটওয়্যার বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত। বর্তমানে বাংলাদেশে প্রায় ১৫টি ব্যাংক ও আর্থিক […]

বিস্তারিত

!! ফলোআপ !! খাদ্যশৃঙ্খলে বিষাক্ত ছোবল : প্রাণিসম্পদ অধিদপ্তরে পুরোনো সিন্ডিকেটের নতুন মুখ, নিম্নমানের পশুখাদ্যে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা !

নিজস্ব প্রতিবেদক :  সরকার পরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে ঠিকাদারি বাণিজ্য ঘিরে ভিন্ন এক চিত্রের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার ও একাধিক অভ্যন্তরীণ সূত্রের দাবি—বিগত আওয়ামী আমলে গড়ে ওঠা একটি প্রভাবশালী ঠিকাদার চক্র এখনও সক্রিয় রয়েছে এবং নতুন রাজনৈতিক পরিচয়ে তারা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ প্রকল্প ও সরবরাহ […]

বিস্তারিত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্পে ‘ডলার বাণিজ্য’ অভিযোগ : কাজ শুরুর আগেই ১০০ কোটি টাকা বরাদ্দ, বিল উত্তোলনের পাঁয়তারা নিয়ে অধিদপ্তরে তোলপাড় !

নিজস্ব প্রতিবেদক  :  স্বাস্থ্য খাতের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে ভয়াবহ অনিয়ম, কমিশন বাণিজ্য এবং কাজ শুরুর আগেই বিল উত্তোলনের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশের জেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও সংস্কার প্রকল্পে আসবাবপত্র সরবরাহকে কেন্দ্র করে শত কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রকল্প পরিচালক নাফরিজা […]

বিস্তারিত

১৪ বছরের চাকরি, সম্পদের পাহাড় : সাব-রেজিস্ট্রার নাজমুল হাসানকে ঘিরে প্রশ্নের ঝড় !

নিজস্ব প্রতিবেদক : মাত্র ১৪ বছরের সরকারি চাকরি। মাসিক বেতন-ভাতা মিলিয়ে সর্বসাকুল্যে প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু এই সীমিত আয়ের বিপরীতে বিপুল সম্পদের মালিকানা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন নবাবগঞ্জ ও ধামরাইয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার নাজমুল হাসান। অভিযোগ উঠেছে, ২৯তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা নাজমুল হাসান চাকরি জীবনে অর্জিত বৈধ আয়ের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ পরিমাণ সম্পদের মালিক […]

বিস্তারিত

বগুড়ায়  ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ, উত্তেজনা

আশরাফুদ্দীন আল আজাদ (বগুড়া)  :  বগুড়ার ধুনট উপজেলার ছোনপচা গ্রামে মাজার নির্মাণ জায়েজ না নাজায়েজ—এ বিষয়ে কুরআন-হাদীসের আলোকে সমাধানের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে কথিত পীর জাকারিয়ার বিরুদ্ধে কুরআন-হাদীস অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ছোনপচা মসজিদে অনুষ্ঠিত ওই বৈঠকে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন উপস্থিত মুসল্লি ও স্থানীয় […]

বিস্তারিত

খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, আহতরা খুমেক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, (খুলনা)  :  খুলনা নগরীর ময়লাপোতা সংলগ্ন ইকবালনগর এলাকায় বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণকাজ চালানোর অভিযোগকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। এ ঘটনায় দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার রায়হানসহ কয়েকজন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ইকবালনগর রোড […]

বিস্তারিত

সুন্দরবনে শিকারিদের ট্রলারসহ বিপুল হরিণ ধরার ফাঁদ জব্দ

বাগেরহাট প্রতিনিধি  :  পূর্ব সুন্দরবনের সুপতি বনাঞ্চলে হরিণ শিকারিদের একটি চক্রের অপচেষ্টা নস্যাৎ করেছে বনরক্ষীরা। অভিযানে ট্রলারসহ বস্তাভর্তি বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ ও শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ জুন) সকাল […]

বিস্তারিত

কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার

মোশারফ হোসেন, (চাঁদপুর)  :  চাঁদপুরের কচুয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বও দিয়ে আসছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন রাত ১টা ২৫ মিনিটে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের […]

বিস্তারিত

মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায়

মকবুল হোসেন,, (ময়মনসিংহ)  :  ময়মনসিংহ সিটি কর্পোরেশন(মসিক) লাইসেন্স ছাড়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হাসপাতালও ডায়গনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে ময়মনসিংহ নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে । আজ ২১ জুন রবিবার দুপুর সাড়ে ১২টার অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা কালে মেরিন স্পেশালাইজড হাসপাতাল এবং আস সিফা ডায়াগনোস্টিক নামে দুটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স না থাকায় […]

বিস্তারিত