ওষুধ প্রশাসন অধিদপ্তরের  অভিযান : নারায়ণগঞ্জের কালীরবাজারে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

অপু কিরণ (নারায়ণগঞ্জ) :  নারায়ণগঞ্জ সদর উপজেলার কালীরবাজার এলাকায় ওষুধ প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে বিভিন্ন ওষুধের দোকানে অনিয়মের প্রমাণ পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহা তাবিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা […]

বিস্তারিত

ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

মকবুল হোসেন, (ময়মনসিংহ)  :  ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর,জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিয়ারগাঁও নামক এলাকায় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির এর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ( সংশৈাধিত ২০১৯) এর আলোকে আজ ১৯ জানুয়ারি সোমবার মোবাইল কোর্ট পরিচালনা […]

বিস্তারিত

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

রিয়াজুল হক সাগর, (রংপুর) : : রংপুরে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং গঙ্গাচড়া মডেল থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মাদক কারবারিরা ট্রাক রেখে পালিয়ে যায় পরে মাদকদ্রব্যসহ ট্রাক উদ্ধার করা হয়েছে। অভিযানে ৮৮৫ বোতল ফেনসিডিল এবং এস্কাপ ও ফেয়ারডিল নামের অন্যান্য মাদক বহনকারী একটি ট্রাক আটক করা হয়। পুলিশ সূত্রে জানা […]

বিস্তারিত

সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণ নাশের হুমকির ঘটনায় তদন্তের নির্দেশ

জামালপুর প্রতিনিধি  : দৈনিক জনবাণী ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদুর রহমানকে  মাদক সেবী রনি মিয়া @জয় ও তার স্ত্রী অনিতা প্রাণ নাশের হুমকি দেওয়ায় তদন্তের আবেদন মঞ্জুর করেছে আদালত।  সোমবার (১৯ জানুয়ারী)  দুপুর ১২ টায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক সাইফুর […]

বিস্তারিত

জাদুকাটায় ড্রেজার জব্দ  :  আওয়ামী লীগ নেতা সহ ২৪ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক (সিলেট)  :  খনিজ বালি পাথর সমৃদ্ধ সীমান্ত নদী জাদুকাটায় পরিবেশধ্বংসী ইঞ্জিনযুক্ত ড্রেজার সেইভ মেশিনে খনিজ বালি চুরির ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ২৪ জনের নামে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা হয়েছে ষ্টিল বডি, কাঠ বডি ট্রলার, ড্রেজার, সেইভ ইঞ্জিন সহ চুরির খনিজ বালি। গত শনিবার (১৭ জানুয়ারি) রাতে জব্দকৃত আলামত […]

বিস্তারিত

চট্টগ্রাম বন্দরের এস্টেট বিভাগে দুর্নীতির অভিযোগের ঘূর্ণিঝড় : ‘নব্য সম্রাট’ শিহাব উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকার লেনদেনের অনুসন্ধান !

নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম) :  চট্টগ্রাম বন্দর—দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। অথচ এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভেতরেই দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ ঘিরে তৈরি হয়েছে এক আতঙ্কজনক বলয়। বন্দরের এস্টেট বিভাগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিহাব উদ্দিনের বিরুদ্ধে উঠেছে ঘুষ বাণিজ্য, অবৈধ ইজারা, প্রভাব বিস্তার এবং প্রশাসনিক শৃঙ্খলা ভাঙার গুরুতর অভিযোগ। বসুন্ধরা জেটি অনুমোদন ঘিরে ৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ : […]

বিস্তারিত

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  : সুন্দরবনের দস্যুরা আবারও ৫ জেলেকে অপহরণ করেছে। তাদের কে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের কালামিয়া এলাকার নদী থেকে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনী […]

বিস্তারিত

জামালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ

জামালপুর প্রতিনিধি  : জামালপুরের ইসলামপুরে রবিবার ১৮ জানুয়ারি শশারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই বিক্রির সময় প্রধান শিক্ষিকাকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্যবই গোপনে বিক্রি করছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন নাহার। বিষয়টি টের পেয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী তাকে সরকারি বইসহ আটক করে। স্থানীয়রা জানান, দ্রুত তদন্ত […]

বিস্তারিত

জামালপুরে বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

জামালপুর প্রতিনিধি  :  জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধে অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) জালিয়াতি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষার্থী ভর্তির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী অভিভাবকেরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে […]

বিস্তারিত

বিপ্লবী সরকারের আমলেও চাঁদাবাজির তাণ্ডব ! শার্শায় উন্নয়ন সড়ক ভেঙে ইট লুট—আতঙ্কে এলাকাবাসী

যশোর প্রতিনিধি  : যেখানে দেশের মানুষ প্রত্যাশা করেছিল—বিপ্লবী সরকারের শাসনে চাঁদাবাজ, চোর-বাটপারদের দিন শেষ হবে। সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা এসেছে সর্বোচ্চ মহল থেকে। অথচ বাস্তব চিত্র যেন উল্টো—মাঠ পর্যায়ে এখনো দাপটের সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠছে চাঁদাবাজির পুরনো ভূত। যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের জিরনগাছা গ্রামে ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর […]

বিস্তারিত