গোপালগঞ্জে আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় ছাত্রশক্তির পথচলা শুরু

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আল্লামা শামসুল হক ফরিদপুরী (র.)-এর কবর জিয়ারত এবং তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসার উলামায়ে কেরামদের নিকট দোয়া গ্রহণের মাধ্যমে গোপালগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। আজ বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর,   দুপুর ১২ টা ৩০ মিনিটে আয়োজিত এই দোয়া […]

বিস্তারিত

জামালপুরের মাদারগঞ্জে কৃষকলীগের ২ নেতার যোগদানের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি (জামালপুর) : জামালপুর প্রতিনিধি :জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের নেতা আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেন  এর বিএনপিতে যোগদান এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর)  সকাল ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত  বিএনপির স্থানীয় নেতারা ছাড়াও তৃণমূলের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। উপজেলা […]

বিস্তারিত

গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : ​”দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার  ১৮ ডিসেম্বর  সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব […]

বিস্তারিত

গোপালগঞ্জে ১০ লাখ টাকাসহ ২ জনকে আটক করেছে পুলিশ : নেপথ্যে সরকারি প্রকৌশলী

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইন্স মোড় এলাকায় নিয়মিত তল্লাশি চলাকালীন একটি প্রাইভেট কার থেকে নগদ ১০ লক্ষ টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে এই আটকের ঘটনা ঘটে। আটককৃতরা দাবি করেছেন, এই বিপুল পরিমাণ অর্থ শরীয়তপুরের এক উপ-সহকারী প্রকৌশলীকে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। […]

বিস্তারিত

ওয়ারেছ আলী মামুনকে হেয় প্রতিপন্ন করার অভিযোগে থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি (জামালপুর) :  জামালপুর প্রতিনিধি : জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগে সদর থানায় ডায়েরী করা হয়েছে। বুধবার(১৭ ডিসেম্বর) রাতে  শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বাদী হয়ে জামালপুর সদর থানায় জিডি করেন। তিনি […]

বিস্তারিত

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : আসন্ন ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনন করার লক্ষ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এম.আনিসুল ইসলাম (ভুলু মিয়া)। গতকাল সোমবার দুপুরের আগে তিনি নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তিনি বলেন, […]

বিস্তারিত

সর্বস্তরের মানুষের অংশগ্রহনে পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

আশরাফুজ্জামান, (গাইবান্ধা)  : গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভসূচনা সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ের সাথে মুক্তিযুদ্ধ স্মৃতি […]

বিস্তারিত

কুমিল্লা অন্ধকল্যান সমিতির দূর্নীতি ও অর্থলুটের বিষয়ে ব্যবস্থাগ্রহন না করায় পাঁচ সরকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক,(কুমিল্লা)  :  কুমিল্লা জাতীয় অন্ধকল্যান সমিতি ও চক্ষু হাসপাতালের পরিচালনা কমিটির দূর্নীতি, অব্যবস্থাপনা, জুলাই বিপ্লবে কুমিল্লার সাবেক এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহারের নির্দেশে ছত্রজনতার উপর হামলা, বিগত ১০ বছর যাবত অনুমোদি বিহীন কমিটির ১৭ কোটি ২২লাখ ৯৫ হাজার টাকা অর্থলুটের বিষয়ে ব্যবস্থাগ্রহন না করাতে সরকারী পাঁচ কর্মকর্তাকে (ডিমান্ড অফ জাস্টিস – আইনি) নোটিশ প্রেরন […]

বিস্তারিত

মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস – ২০২৫ পালিত

মোঃ ফিরোজ আহমেদ,  (মোরেলগঞ্জ)  : ভোরের নিস্তব্ধতা ভেঙে যখন আকাশে ভেসে ওঠে ৩১ বার তোপধ্বনির গর্জন, তখন বাগেরহাটের মোরেলগঞ্জে যেন এক মুহূর্তে ফিরে যায় ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে। মহান বিজয় দিবসের সকালে লাল-সবুজের পতাকায় সেজে ওঠে জনপদটি—প্রতিটি মুখে, প্রতিটি হৃদয়ে জেগে ওঠে মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্বাধীনতার অহংকার। (১৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা […]

বিস্তারিত

​মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান’ পরিবেশনা

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সারাদেশে ন্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশনার অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত-এর পরিচালনায় এই বিশেষ আয়োজনে পরিবেশিত হয় কালজয়ী ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান’। ​সোমবার ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় […]

বিস্তারিত