ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গমন চন্দ্র রায় গীতি, (ঠাকুরগাঁও)  :  ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সর্বমোট ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১২ আগষ্ট,  মঙ্গলবার, সকালে রানীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় | উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বিশেষ অতিথির […]

বিস্তারিত

বীরগঞ্জে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, (দিনাজপুর) :  আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ  মঙ্গলবার  (১২ আগস্ট) বিকেল ৩টায় বীরগঞ্জের শালবন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও যুব ও ক্রীড়া বিভাগ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের বীরগঞ্জ উপজেলা শাখার […]

বিস্তারিত

চাপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জে)  : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্নাঢ্য যুব র‍্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার (১২ আগষ্ট) […]

বিস্তারিত

১১ বছর পর অধ্যক্ষ পদে ফিরলেন জামায়াত নেতা

মোঃ আরিফুল ইসলাম মুরাদ :  রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বরখাস্তের ১১ বছর পর অধ্যক্ষের পদে ফিরলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম। বাঁশখালী হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে তাঁকে পুনরায় যোগদানের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গত ১১ আগস্ট অধিদপ্তরের পরিদর্শন (চট্টগ্রাম বিভাগ) শাখা থেকে এ নির্দেশনা […]

বিস্তারিত

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল  : স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, (নোয়াখালী)  : নোয়াখালীর বেগমগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটকের দুদিন পর মো. নোমান বাবুকে (৩৩) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার ( ১২ আগস্ট ) দুপুরের দিকে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাময়িক বহিষ্কৃত মো.নোমান […]

বিস্তারিত

সামনের দিনে দেশ আরো অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে—– ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক  : আজ মঙ্গলবার  ১২ আগস্ট, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশে মব রাজত্ব বিরাজমান। রাষ্ট্রীয় অস্থিতিশীলতায় মানুষ ক্রমান্বয়ে আতংকিত ও অসহিষ্ণু হয়ে পড়ছে। এই সুযোগে একটি গ্রুপ মানুষের মধ্যে বিভিন্ন হুজুগ তুলে যে কারো বিরুদ্ধে মব সৃষ্টি করছে। আর নিরীহ মানুষ তার শিকার হচ্ছে। সামনের দিনে দেশ আরো অস্থিতিশীল হওয়ার […]

বিস্তারিত

বানাড়ীপাড়া-উজিরপুর নির্বাচনী আসনে জনপ্রিয়তায় শীর্ষে আক্তার হোসেন সেন্টু

রিয়াজুল ইসলাম বাচ্চু, (ঝালকাঠি)  : বানাড়ীপাড়া-উজিরপুর নির্বাচনী আসনে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন লায়ন আক্তার হোসেন সেন্টু। ‎তিনি ইতিমধ্যেই সাধারণ মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের বন্ধু হিসেবে ভালোবাসায় সিক্ত হয়েছেন সাদা মনের আকতার হোসেন সেন্টু । বিভাগের সকল জেলা ও উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে সবুজ বেষ্টনী তৈরি ও জলবায়ু […]

বিস্তারিত

কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা) : আজ  মঙ্গলবার (১২ আগস্ট, কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়। এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিন্টু। কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তর (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা অতিরিক্ত […]

বিস্তারিত

২০ লাখ টাকা চাঁদা দাবি  : রাজধানীর ডেমরায় যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১

নিজস্ব প্রতিবেদক   :  রাজধানীর ডেমরায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলমকে (৪৫) গুলি করে হত্যার চেষ্টা করেছে মোটরসাইকেলে আসা ছয় সন্ত্রাসী। গত  রোববার বাইগদিয়া কবরস্থানসংলগ্ন একটি ফুচকার দোকানের সামনের হামলা থেকে বেঁচে গিয়ে জাহাঙ্গীর রাতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন। ওই হামলায় মো. মনির হোসেন (৪৬) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়ে […]

বিস্তারিত

হামলা ও অপহরণের অভিযোগ  :  আ,লীগ পরিচয়ে ভারতে আশ্রয় প্রার্থী চার বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিনিধি  (সিলেট)  :  সুনামগঞ্জ সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার রংডাঙাই গ্রামে অভিযান চালিয়ে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও রাজ্য পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি পুলিশ কনস্টেবল পরিচয়ধারীও রয়েছেন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর ও ভিডিও ফুটেজ অনুযায়ী, শনিবার (৯ আগস্ট) সকাল বেলায় সীমান্তবর্তী পাহাড়ি এলাকা […]

বিস্তারিত